দৈনিক করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী বাংলায়, ২৪ ঘণ্টায় বাড়ল মৃতের সংখ্যাও

বাংলায় উদ্বেগ বাড়িয়ে করোনার গ্রাফ ফের ঊর্ধ্বমুখী হচ্ছে। তিন হাজারে নেমে গিয়েছিল করোনা সক্রিয়। গত দুদিন ধরে ফের বাড়ছে করোনা সক্রিয়ের সংখ্যা।

দৈনিক করোনা সংক্রমণ ফের বাড়ছে বাংলায়। ভোটের মরশুমে উদ্বেগ বাড়িয়ে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে। করোনা সক্রিয়ের সংখ্যা তিন হাজারে নেমে আসার পর ফের দু-চারজন করে বাড়ছে। টানা তিনদিন ধরে বাড়ছে করোনা সক্রিয়ের সংখ্যা। শনিবারও দৈনিক সংক্রমণ করোনাজয়ীর সংখ্যাকেও ছাপিয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত বেড়ে চারজন।

দৈনিক করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী বাংলায়, বাড়ল মৃত্যও

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৮৩ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৭৮ হাজার ০৬৪ জন। এদিন ২৭৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭৮ হাজার ৩৪৭ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০২৯২। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৭৮ হাজার ৩৪৭ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৩ হাজার ১৪৩ জন। এদিন ৪ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ২৮৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২৭৫ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৬৪ হাজার ৯১২ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৬৮ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৮৮ লক্ষ ২৬ হাজার ৯৭৪ জনের। ১০৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৯৮০৭৭। এদিন টেস্টিং হয়েছে ২১১৭৮ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৬.৫৫ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১৩০৪৯৫। এদিন ৯৩ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১২৩৯৮৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯০ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১১ জন বেড়ে হয়েছে ৩৭৩৬৭। হাওড়ায় আক্রান্ত ৩৬১০৮। এদিন আক্রান্ত হয়েছেন ৩১ জন। হুগলিতে ১১ জন বেড়ে আক্রান্ত ২৯৭৫৭ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+