বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী, মৃতের সংখ্যাও বাড়ল লাফিয়ে
বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হল শনিবার। এদিন মৃতের সংখ্যাও বাড়ল লাফিয়ে। করোনার দৈনিক সংক্রমণ বেড়ে ৭৫০-র উপরে, অথচ টেস্টিং কমেছে।
বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হল শনিবার। এদিন মৃতের সংখ্যাও বাড়ল লাফিয়ে। করোনার দৈনিক সংক্রমণ বেড়ে ৭৫০-র উপরে, অথচ টেস্টিং কমেছে। বেড়েছে সক্রিয়তার হার! তবে মৃতের সংখ্যা লাফয়ে বাড়লেও তা ১০-এর নিচেই রয়েছে। আর ধীর গতিতে হলেও সক্রিয় করোনা রোগীর সংখ্যাও কমেছে বাংলায়। এখনও সক্রিয় ১১ হাজারের উপরে করোনা সক্রিয়।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৬৯। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৮ হাজার ১৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮১৩৬। এদিন মৃত্যু হয়েছে ৮ জনের। শুক্রবার মৃতের সংখ্যা ছিল ৫, এদিন তা বেড়ে হল ১০।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ২৮ হাজার ১৯ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১১ হাজার ১১৩ জন। এদিন ৫৮ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৭৬৯ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৮১৯ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৯৮ হাজার ৭৭০ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.০৯ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৫৭ লক্ষ ৩০ হাজার ৪৭৪। ১৩১টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৭৪৭৮৩। এদিন টেস্টিং হয়েছে ৪২২০৯ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ১.৮২ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আগের থেকে একটু উদ্বেগ কমেছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১০৪৫৯। এদিন ৭৫ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩১৯১৭১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৯ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৫৩ জন বেড়ে হয়েছে ৯৬০৭৫। হাওড়ায় আক্রান্ত ৯৪৪৮৯। এদিন আক্রান্ত হয়েছেন ৩৭ জন। হুগলিতে ৪৫ জন বেড়ে আক্রান্ত ৮১৭১৫ জন।

করোনায় উদ্বেগ পাঁচ জেলায়
বাংলায় করোনার উদ্বেগ পাঁচ জেলাকে কেন্দ্র করে। উত্তর ২৪ পরগনা, কলকাতার পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি ও নদিয়ার সংক্রমণ বেশ খানিকটা ঊর্ধ্বমুখী। ওই পাঁচ জেলা ছাড়াও দক্ষিণ ২৪ পরগনার দৈনিক সংক্রমণ ৫০-এর ঊর্ধ্বে। আর সক্রিয়ের সংখ্যার নিরিখে উত্তর ২৪ পরগনা ও দার্জিলিং সবার উপরে।












Click it and Unblock the Notifications