মৃত্যুর সংখ্যা কমলেও, রাজ্যে বাড়ল করোনা পজিটিভিটি রেট! সাত জেলায় সংক্রমণ একক সংখ্যায়

মৃত্যুর সংখ্যা কমলেও, রাজ্যে বাড়ল করোনা পজিটিভিটি রেট! সাত জেলায় সংক্রমণ একক সংখ্যায়

রবিবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় প্রায় একই রয়েছে। তবে এদিন মৃত্যুর সংখ্যাও কমেছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫১ জন। সুস্থতার হার একই রয়েছে, ৯৮.২৮%। এদিন সুস্থ হয়েছেন ৭৫৭ জন।

 একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭৫১। শনিবার যা ছিল ৭৫২ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৫৬ হাজার ৯০৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৫৭৭। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। শনিবার এই সংখ্যাটা ছিল ১৪।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৫৬ হাজার ৯০৮ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৮ হাজার ১৮৭ জন। এদিন ১৬ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭৫৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৩০ হাজার ১৪৪ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১২৫ (১১৯)। উত্তর ২৪ পরগনায় ১২৪ (১২৭) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৫০২৩ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৬৬৪।

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,১৪, ২৯২। শনিবার কলকাতায় কোনও মৃত্যুর ঘটনা না ঘটলেও, এদিন ১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,০৮, ০১৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৫৩ জন। শনিবার ৫ বেড়ে সংখ্যাটি একই ছিল।

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,২৩, ১৮৫ জন। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ১৭, ২৯৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২২৫ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৭ (৮), কোচবিহারে ১৫ (১৫) , দার্জিলিং ৬০ (৪১), কালিম্পং ৬ (৫) , জলপাইগুড়ি ৩৫ (১৯), উত্তর দিনাজপুরে ৩ (২), দক্ষিণ দিনাজপুরে ১১ (৯), মালদহ ১২ (১২), মুর্শিদাবাদ ৫ (১), নদিয়া ৪৯ (৪১), বীরভূম ১৯ (৯), পুরুলিয়া ২ (১), বাঁকুড়ায় ২৪ (১৩), ঝাড়গ্রাম ৭ (১৫), পশ্চিম মেদিনীপুর ৩৭ (২৮), পূর্ব মেদিনীপুর ৩৩ (৩৩), পূর্ব বর্ধমান ২৪ (২১), পশ্চিম বর্ধমান ৯ (৮), হাওড়া ৩৬ (২৮), হুগলিতে ৪৯ (৪৪), উত্তর ২৪ পরগনায় ১২৪ (৯৭), দক্ষিণ ২৪ পরগনায় ৫৯ ( ৪৬) জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ১২৪), দুনম্বরে দার্জিলিং (৬০), আর তিন নম্বরে দক্ষিণ ২৪ পরগনা (৫৯) ।

 ১৭ জেলায় মৃত্যুর খবর নেই

১৭ জেলায় মৃত্যুর খবর নেই

উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে কোনও মৃত্যু হয়নি। মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ৪ জনের মৃত্যু হয়েছে নদিয়ায়। ২ জন করে রোগীর মৃত্যু হয়েছে হুগলি এবং উত্তর ২৪ পরগনায়। একজন করে রোগীর মৃত্যু হয়েছে জলপাইগুড়ি এবং কলকাতায়। এদিন যে সাত জেলায় সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেগুলি হল দার্জিলিং (১২), জলপাইগুড়ি (৮), মালদহ (১), বীরভূম (১০), বাঁকুড়া (১), উত্তর ২৪ পরগনা (১৩), দক্ষিণ ২৪ পরগনা (৫)।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৭৪ লক্ষ ৭৮ হাজার ৪৫২। ১৪৬ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৪১, ৭৭৯ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ১.৮০ শতাংশ ( শনিবার যা ছিল ১. ৭৬ শতাংশ)। প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ১, ৯৪, ২০৫ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৪৯:৫১।

১২ সেপ্টেম্বর ভ্যাকসিন প্রাপকের সংখ্যা

১২ সেপ্টেম্বর ভ্যাকসিন প্রাপকের সংখ্যা

এদিন সারা রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৫,৬৮, ৩৬৪ জন। প্রথম ডোজ পেয়েছে ৩, ৭৮, ৯০১ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১,৪৯, ৪৬৩ জন। এদিন পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৪,৭০, ৭৩, ৯৭৩ জন। যাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৩, ৩৬, ৫৮, ৪৭৯ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১, ৩৪,১৫, ৪৯৪ জন। এদিন রাজ্যে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রের সংখ্যা ৩১২৩।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+