৩৬ দিন পর করোনায় দৈনিক মৃত্যু নামল একশোর নিচে, বাংলায় সক্রিয় আর ২০ হাজার
টানা ৩৬ দিন ১০০-র উপরে ছিলেন করোনায় দৈনিক মৃত্যু সংখ্যা। মঙ্গলবার একশোর নিচে নেমে এল সেই সংখ্যা। সেইসঙ্গে স্বস্তি দিয়ে সক্রিয়ের সংখ্যা নেমে এল ২০ হাজার নিচে।
টানা ৩৬ দিন ১০০-র উপরে ছিলেন করোনায় দৈনিক মৃত্যু সংখ্যা। মঙ্গলবার একশোর নিচে নেমে এল সেই সংখ্যা। সেইসঙ্গে স্বস্তি দিয়ে সক্রিয়ের সংখ্যা নেমে এল ২০ হাজার নিচে। দৈনিক সংক্রমণ সাড়ে পাঁচ হাজারের কম। ফলে করোনায় যে স্বস্তি ফিরছে বাংলায়, তা বলাই যায়। দৈনিক সংক্রমণের থেকে সুস্থের সংখ্যা দ্বিগুণেরও বেশি।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫৪২৭। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১৪ লক্ষ ৩২ হাজার ১৯ জন। এদিন ৫৪২৭ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৩৭ হাজার ৪৪৬ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৪৬০। এদিন মৃত্যু হয়েছে ৯৮ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৪ লক্ষ ৩৭ হাজার ৪৪৬ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১৯ হাজার ৯২৫ জন। এদিন ৬৯৬১ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৫৪২৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১২২৯০ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ১ হাজার ৬১ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৪৭ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ২৯ লক্ষ ৭৯ হাজার ৯৬৩। ১২০টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৪৪২২২। এদিন টেস্টিং হয়েছে ৬০১৭৬ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ১১.০৭ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৩০১৯৭২। এদিন ৫২৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩০৬৯১০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১১০৯ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৩৪১ জন বেড়ে হয়েছে ৯০৫০৪। হাওড়ায় আক্রান্ত ৮৯১৫৩। এদিন আক্রান্ত হয়েছেন ৩০২ জন। হুগলিতে ২৪৪ জন বেড়ে আক্রান্ত ৭৬১৬৫ জন।












Click it and Unblock the Notifications