বাংলায় করোনার গ্রাফ একই জায়গায়, শুধু সংক্রমণের হারে একটু স্বস্তি, একনজরে পরিসংখ্যান
বাংলায় করোনার গ্রাফ একই জায়গায় ওঠানামা করছে। শনিবার শুধু সংক্রমণ হারে একটু স্বস্তি ফিরল। শুক্রবার সংক্রমণের হার বেড়েছিল অনেকটা, এদিন একটু কমেছে।
বাংলায় করোনার গ্রাফ একই জায়গায় ওঠানামা করছে। শনিবার শুধু সংক্রমণ হারে একটু স্বস্তি ফিরল। শুক্রবার সংক্রমণের হার বেড়েছিল অনেকটা, এদিন একটু কমেছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ ৭৫০-র উপরেই রয়েছে, কিন্তু দৈনিক পরীক্ষা একটু বেশি হওয়া সংক্রমণের হার কমেছে। বেড়েছে মৃতের সংখ্যাও। এদিন মাত্র ১৬ জন কমল সক্রিয়ের সংখ্যা।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৫২। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৫৬ হাজার ১৫৭ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৫৬৭। এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার কমে ১.৭৬ হয়েছে। মাস খানেকেরও বেশি সময় ধরে একই জায়গায় ঘোরাফেরা করছে দৈনিক করোনা সংক্রমণ।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৫৬ হাজার ১৫৭ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৮ হাজার ২০৩ জন। এদিন ১৬ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৭৫২ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭৫৪ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ২৯ হাজার ৩৮৭ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.২৮ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৭৪ লক্ষ ৩৬ হাজার ৬৭৩। ১৪৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৯৩৭৪১। এদিন টেস্টিং হয়েছে ৪২৮২৪ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১.৭৬ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১৪১৬৭। এদিন ১১৯ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২৩০৬১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৭ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৫৬ জন বেড়ে হয়েছে ৯৮২২২। হাওড়ায় আক্রান্ত ৯৬০৫৪। এদিন আক্রান্ত হয়েছেন ৪৩ জন। হুগলিতে ৫২ জন বেড়ে আক্রান্ত ৮৩৪৭৮ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি
শনিবারের করোনা বুলেটিনে ১০০-র উপরে করোনা সংক্রমণ হয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। এছাড়া হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় ৫০-এর উপরে করোনা সংক্রমণ হয়েছে এদিন। বাকি সব জেলায় ৫০-এর নিচে করোনা সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন উত্তর দিনাজপুরে। মাত্র ৫ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৪ জেলায় সক্রিয় ১০০ নিচে।












Click it and Unblock the Notifications