পুজোর মুখে করোনা সক্রিয় ফের বাড়ছে বাংলায়, মৃতের সংখ্যা কমায় খানিক স্বস্তি

পুজোর মুখে করোনা সক্রিয় ফের বাড়ছে বাংলায়

পুজোর মুখে ফের বাড়ছে দৈনিক করোনা সক্রিয়। আগামী ১৫ দিন বাংলার কাছে বিরাট চ্যালেঞ্জ উৎসবের আবহে করোনার বাড়বাড়ন্ত রোধ করে রাখা। বাংলার দৈনিক করোনা সংক্রমণ বিগত কয়েকদিন ধরে ফের বাড়ছে বাংলায়। এ সপ্তাহের প্রথম দিন সোমবার করোনা সংক্রমণ কমলেও সংক্রমণের হার উঠে গিয়েছিল ২.২৭-এ। মঙ্গলবার স্বস্তি দিয়ে করোনার দৈনিক সংক্রমণের সঙ্গে কমল পজিটিভিটি রেটও। তারপর থেকে আবার তালমিলিয়ে বাড়ছে সংক্রমণ। এদিন করোনা সংক্রমণের হার দুয়ের উপরে। করোনা সক্রিয়ের সংখ্যা বেশ কয়েকদিন পর ফের বাড়তে শুরু করেছে। অর্থাৎ আক্রান্তের তুলনায় করোনামুক্তের সংখ্যা কম বাংলায়।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৮৪। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৭৪ হাজার ৮০১ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৮৮২। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার বেড়ে ২.০৬ হয়েছে। এদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় সংক্রমণের হার বেড়ে ফের ২-এর উপরে উঠল।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৭৪ হাজার ৮০১ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৬২৫ জন। এদিন ৩২ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৭৮৪ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭৪৬ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৪৮ হাজার ২৯৪ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩২ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৮৪ লক্ষ ৩৫ হাজার ৫৩২। ১৪৯টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২০৪৮৩৯। এদিন টেস্টিং হয়েছে ৩৮০৬৯ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ২.০৬ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১৭৬৯০। এদিন ১৫৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২৬২৮৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৮ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৫৭ জন বেড়ে হয়েছে ৯৯৫৫০। হাওড়ায় আক্রান্ত ৯৭২৯৮। এদিন আক্রান্ত হয়েছেন ৬৮ জন। হুগলিতে ৪৯ জন বেড়ে আক্রান্ত ৮৪৮০৯ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

শুক্রবারের করোনা বুলেটিনে ১০০-র উপরে সংক্রমণ কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। ৫০-এর উপরে করোনা সংক্রমণ হয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে। বাকি সব জেলায় ৫০-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন পুরুলিয়ায়। ৭ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৮ জেলায় সক্রিয় ৫০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়ায় মাত্র ২৪ জন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+