রেড থেকে গ্রিন, বাংলার কোন জেলা করোনার কোন জোনে রয়েছে, জেনে নিন
রেড থেকে গ্রিন, বাংলার কোন জেলা করোনার কোন জোন রয়েছে, জেনে নিন
আগামী ৩ মে পর্যন্ত সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। কীভাবে সেই লকডাউন সরিয়ে নিয়ে দেশকে স্বাভাবিক ছন্দে ফেরানো যায় সেই পথ নির্ধারণ করতেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেখানে মোটামুটি একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে, যে সমস্ত এলাকায় ভাইরাসের প্রাদুর্ভাব নেই সেই সমস্ত এলাকা আগামী মাসের ৩ তারিখের পর সম্ভবত খুলে দেওয়া হবে। এবং যে এলাকাগুলিতে ভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে সেই এলাকাগুলিতে লকডাউন কার্যকর থাকবে। এই অবস্থায় দেখে নেওয়া যাক বাংলায় যে তিনটি জোন ভাগ করা হয়েছে সেখানে কোন জোনে কোন জেলা রয়েছে।

গ্রিন জোন
এই তালিকায় রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম।

অরেঞ্জ জোন
এই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, কালিম্পং, নদিয়া, জলপাইগুড়ি, দার্জিলিং, মুর্শিদাবাদ, মালদহ জেলা।

রেড জোন
এই তালিকায় রয়েছে চারটি জেলা। এবং সেই জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুর।












Click it and Unblock the Notifications