করোনায় উদ্বেগ বাড়ছে বাংলাতেও, এগরার ঘটনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়ল। সেইসঙ্গে বাড়ল আরও উদ্বেগ। শনিবার রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা আরও দুজন বাড়ল। ফলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ থেকে বেড়ে হল ১৭।
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়ল। সেইসঙ্গে বাড়ল আরও উদ্বেগ। শনিবার রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা আরও দুজন বাড়ল। ফলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ থেকে বেড়ে হল ১৭। আক্রান্ত দুজনই পূর্বমেদিনীপুরের এগরার বাসিন্দা। নয়াবাদের আক্রান্ত প্রৌঢ়ের কাছ থেকে সংক্রমণ বলে অনুমান।

সূত্রের খবর, এদিন যে দুজনের শরীরে করোনা ভাইরাস আক্রান্তের খবর মিলেছে, তাঁদের একজনের বয়য় ৭৬, অন্যজনের ৫৬। দু-জনেই হাসপাতালে কোয়ারেন্টাইনে ছিলেন। এগরার বিয়ে বাড়িতেই এই সংক্রমণ ছড়ায় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, কলকাতার নয়াবাদের ৬০ বছরের প্রৌঢ়ের শরীর করোনা ভাইরাস পজিটিভ মেলে বৃহস্পতিবার। তিনি পিয়ারলেস হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থা সঙ্কটজনক ছিল। তবে এদিন খানিক উন্নতি করেছেন তিনি। আমেরিকা থেকে এক ব্যক্তি এসেছিলেন বিয়েবাড়িতে।
সেখান থেকেই এই ভাইরাস ছড়িয়েছে, নাকি ওই প্রৌঢ় দিঘা গিয়েছিলেন, সেখানে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন, তার খোঁজ চলছে। তবে এদিন দুজনের শরীরে ভাইরাস পজিটিভ মেলায় বিয়েবাড়িতে সংক্রমণের তত্ত্বই দৃঢ় হচ্ছে।












Click it and Unblock the Notifications