করোনায় পজিটিভের সংখ্যা ৫০০ ছাড়াল রাজ্যে! বাংলার পরিসংখ্যান একনজরে
করোনায় পজিটিভের সংখ্যা ৫০০ ছাড়াল রাজ্যে! বাংলার পরিসংখ্যান একনজরে
রাজ্যে করোনা আক্রান্ত পজিটিভের সংখ্যা ছাড়িয়ে গেল ৫০০। তবে বৃদ্ধির হার কমেছে একটু। সোমবার রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা হল ৪৭। এদিন মৃতের সংখ্যা বাড়েনি। করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন চারজন। এদিন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা করোনা ভাইরাস সংক্রমণ এই পরিসংখ্যান দেন।

সোমবার মুখ্যসচিবের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ৫০৪। মৃতের সংখ্যা বাড়েনি, ২০-তেই সীমাবদ্ধ আছে এবং সংক্রমণ মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১০৯ জন। এদিন হাসপাতাল থেকে করোনামুক্ত হওয়া চারজনকে ছাড়া হয়েছে। করোনা আক্রান্ত, মৃতের সংখ্যা এবং সুস্থ রোগীর সংখ্যা নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৩৩।
রাজ্যের তরফে জানানো হয়েছে, বাংলায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আছে। রাজ্যে সংক্রমণ মুক্ত হওয়ার হারও বেড়েছে। এখন ১৮ শতাংশ রোগী সংক্রমণ মুক্ত হয়েছেন। এখন পর্যন্ত করোনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২০৪৩টি। ১৪টি ল্যাবে পরীক্ষা হচ্ছে। আইসোলেশন বেড রয়েছে ৭৯৬৯।












Click it and Unblock the Notifications