কলকাতায় সক্রিয়ের সংখ্যা নামল হাজারেরও নিচে, পুরুলিয়ার দৈনিক সংক্রমণ মাত্র ১
কলকাতায় সক্রিয়ের সংখ্যা নামল হাজারেরও নিচে। এখনও বাংলার ৪ জেলায় করোনা সক্রিয়ের সংখ্যা হাজারের উপরে। সক্রিয়ের সংখ্যায় সবার শীর্ষে উত্তর ২৪ পরগনা
কলকাতায় সক্রিয়ের সংখ্যা নামল হাজারেরও নিচে। এখনও বাংলার ৪ জেলায় করোনা সক্রিয়ের সংখ্যা হাজারের উপরে। সক্রিয়ের সংখ্যায় সবার শীর্ষে উত্তর ২৪ পরগনা। তারপরেই রয়েছে দার্জিলিং। এছাড়া দুই মেদিনীপুরে হাজারের উপরে করোনা সক্রিয় রয়েছে। এদিকে পুরুলিয়ার দৈনিক সংক্রমণ মাত্র ১ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
মঙ্গলবারও বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৯০০-র নিচে। বাংলায় ৮৬৩ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৭৭ জন। উত্তর ২৪ পরগনায় ৯৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনার পরই দার্জিলিং রয়েছে দৈনিক সংক্রমণের তালিকায়। তারপর কলকাতা।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩০৯২৭২। এদিন কলকাতায় ৭৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯৫০ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৩৩৩১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৯৯১ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১০১ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১৭৫৪৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯৭ জন। মৃত্যু হয়েছে মোট ৪৫৩৩ জনের। এদিন মৃত্যু হয়েছে তিনজনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১১৪৮৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৫২১ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১২৭ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৪৭ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৫২৪৮ জন। হাওড়ায় আক্রান্ত ৯৩৭৯৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩২ জন। হুগলিতে ৩৩ জন বেড়ে আক্রান্ত ৮০৯১০ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ১৬ জন, কোচবিহারে ৪৯ জন, দার্জিলিংয়ে ৮৯ জন, কালিম্পংয়ে ১৬ জন, জলপাইগুড়িতে ৫৫ জন, উত্তর দিনাজপুরে ৭ জন, দক্ষিণ দিনাজপুরে ৪ জন, মালদহে ৮ জন, মুর্শিদাবাদে ৬ জন, নদিয়ায় ৩৬ জন, বীরভূমে ১৫ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ৩২ জন, ঝাড়গ্রামে ৪৭ জন, পশ্চিম মেদিনীপুরে ৫০ জন, পূর্ব মেদিনীপুরে ৭০ জন, পূর্ব বর্ধমানে ৪৭ জন, পশ্চিম বর্ধমানে ২৯ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications