হলদিয়ায় আয়োজিত আন্তর্জাতিক গণিত সম্মেলনেও করোনার ছায়া
হলদিয়ায় আয়োজিত আন্তর্জাতিক গণিত সম্মেলনেও করোনার ছায়া
করোনা ভাইরাসের প্রভাব দেখা দিল হলদিয়াতে আয়োজিত আন্তর্জাতিক গণিত সম্মেলনে। চিনা অধ্যাপকদের ছাড়াই পূর্ব মেদিনীপুরের বন্দর নগরী হলদিয়াতে শুরু হল তিন দিনের আন্তর্জাতিক গণিত সম্মেলন।

করোনা ভাইরাসের দাপট দেখা দিয়েছে চিন দেশে। সেখানে মৃত্যু হয়েছে সাড়ে চারশ র বেশি মানুষ। আক্রান্ত কয়েক হাজার। বিভিন্ন দেশে জারি করা হয়েছে সতর্কতা। বিশেষ করে চিন দেশ থেকে যারা আসছেন তাদের ওপর বাড়তি নজরদারি করা হচ্ছে। আর এই ভাইরাসের কারণে আসতে পারলেন না চিনের পাঁচজন অধ্যাপক। বাধ্য হয়েই তাঁদের ছাড়াই হলদিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজির সত্যেন্দ্রনাথ বোস প্রেক্ষাগৃহে শুরু হল তিন দিনের আন্তর্জাতিক গনিত কম্পিউটার ইঞ্জিনীয়ারিং সম্মেলন "ICEMC-2020"।
হলদিয়ায় অনুষ্ঠিত তৃতীয় এই আন্তর্জাতিক সম্মেলনের কনফারেন্স চেয়ার তথা গনিত বিভাগের বিভাগীয় প্রধান ড: দীপক কুমার জানা বলেন, 'আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে চিন থেকেই পাঁচ জন অধ্যাপককে আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা রাজিও হয়েছিলেন। সেই মতো সব ব্যবস্থা, কর্মসূচি করা হয়েছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী যে সতর্কতা জারি করা হয়েছে, বিমানবন্দরগুলিতে বিশেষ করে চিনের উড়ানে যে প্রতিবন্ধকতা লাগু হয়েছে সেই কারনে তাঁরা আসতে পারবেন না বলে জানিয়েছেন। তাই তাদের ছাড়াই এই সম্মেলন শুরু করতে হয়েছে।'












Click it and Unblock the Notifications