CoronaUpdate: উৎসবের মরশুমে টেস্ট কমতেই কমল করোনা সংক্রমনের হার, উদ্বেগ বাড়াচ্ছে মৃতের সংখ্যা

উৎসবের মরশুমে মেতে রাজ্যের মানুষ। কার্যত করোনা বিধিকে উপেক্ষা করেই পুজো দেখতে মেতে উঠেছে বাঙালি। বেশির ভাগের মুখেই নেই মাস্ক। এই ছবি দেখে রীতিমত উদ্বেগ প্রকাশ করেন চিকিৎসকরা। আর এই পরিস্থিতির মধ্যেই অষ্টমীতেই দেখা যায়

উৎসবের মরশুমে মেতে রাজ্যের মানুষ। কার্যত করোনা বিধিকে উপেক্ষা করেই পুজো দেখতে মেতে উঠেছে বাঙালি। বেশির ভাগের মুখেই নেই মাস্ক। এই ছবি দেখে রীতিমত উদ্বেগ প্রকাশ করেন চিকিৎসকরা।

আর এই পরিস্থিতির মধ্যেই অষ্টমীতেই দেখা যায় রাজ্যে করোনা গ্রাফ উপরের দিকে। আর এই ছবি সামনে আসার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর এই অবস্থায় যদিও আজ বৃহস্পতিবার বদলে গিয়েছে ছবিটা। সামগ্রিক ভাবে ছবিটা স্বস্তি দায়ক হলেও মোটেই বিষয়টি ভালো ভাবে দেখছেন না চিকিৎসকদের একাংশ।

তাঁদের মতে, এর মধ্যেই লুকিয়ে রয়েছে।

গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৩০

গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৩০

উৎসবের মরশুমে রাজ্যে কমল করোনা সংক্রমনের হার। বৃহস্পতিবার সন্ধ্যায় মেডিক্যাল বুলেটিনে দেওয়া তথ্য অনুযায়ী, গত গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৫৩০ জন। যেখানে বুধবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭৭১ জন। সেখানে আজ অনেকটাই কমে গিয়েছে সংক্রমণ। তবে এতে খুব একটা আশার কিছু দেখছেন না চিকিৎসকরা। কারণ বুধবার যেখানে করোনা টেস্ট হয়েছিল ২৮ হাজারেরও বেশি। সেখানে গত ২৪ ঘন্টাতে করোনা পরীক্ষা হয়েছে মাত্র ১৮ হাজার ১১৮টি। যা অনেকাংশেই কম। ফলে সংক্রমণও অনেকটাই কম রয়েছে আজ। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত ১৫ লক্ষ ৭৯ হাজার ১২ জন।

উদ্বেগ বাড়াচ্ছে মৃতের সংখ্যা

উদ্বেগ বাড়াচ্ছে মৃতের সংখ্যা

গত ২৪ ঘন্টাতে ফের একবার রাজ্যে বাড়ল করোনাতে মৃতের হার। নতুন করে ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবার ১১ জনের মৃত্যু হয়েছিল। এখনও পর্যন্ত রাজ্যে করোনাতে মৃতের সংখ্যা প্রায় ১৯ হাজার ছুঁইছুঁই। তবে আজ কলকাতায় দুজনের করোনাতে মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগণা এবং হাওড়াতেও দুজন করে মৃত্যু হয়েছে।

পজিটিভিটি রেট ভাবাচ্ছে

পজিটিভিটি রেট ভাবাচ্ছে

পজিটিভিটি রেট ভাবাচ্ছে চিকিৎসকদের। আজ মেডিক্যাল বুলেটিনে দেওয়া তথ্য অনুযায়ী, এই মুহূর্তে বাংলাতে পজিটিভিটি রেট 2.93 শতাংশ। গতকাল অর্থাৎ বুধবার এই রেট ছিল 2.78 শতাংশ। এই পজিটিভিটি রেট যেভাবে বাড়ছে তাতে চিন্তার ভাঁজ পড়ছে। তবে সংক্রমনের নিরিখে গত ২৪ ঘন্টাতে কমেছে কলকাতায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ১০২ জন কলকাতার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। তবে আগের দিনের তুলনায় এক ধাক্কায় অনেকটা কমেছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্ত সেখানকার ৯৭ জন। অর্থাৎ নিম্নমুখী ওই জেলার গ্রাফও।

কি বলছে সুস্থতার হার

কি বলছে সুস্থতার হার

গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে মোট সুস্থতা হয়েছেন ১৫,৫২,৪৯১ জন। এদিকে, দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২০ হাজারের নিচে। গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮৯৮৭ জন । দেশে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নিচে রয়েছে। ১৮ হাজারের ঘরে এদিনও রয়েছে আক্রান্তের সংখ্যা। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, শেষ একদিনে আক্রান্তের সংখ্যা ১৮,৯৮৭ জন। সুস্থ হয়েছেন ১৯,৮০৮ জন। শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৪৬ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+