Odisha Train Accident: কারও বেজে যাচ্ছে ফোন, কেউ খুঁজছেন আত্মীয়কে! ট্রেন দুর্ঘটনায় হাহাকার বাংলায়
Coromandel Express accident: ভারতের ইতিহাসে সবথেকে বড় ট্রেন ( Odisha Train Accident) দুর্ঘটনা। নড়ে উঠেছে গোটা দেশ। এক সঙ্গে দুটি যাত্রীবাহী ট্রেন এবং মালগাড়ির মধ্যে সংঘর্ষ। কীভাবে ঘটল এত বড় দুর্ঘটনা? প্রশ্নের উত্তর খুঁজছেন রেল আধিকারিকরা।
আর কেউ খুঁজছেন তাদের স্বজনদের। বাংলা থেকে বহু মানুষ অভিশপ্ত ট্রেনগুলিতে সফর করছিলেন। কিন্তু ঘটনার পর থেকে বহু মানুষ তাদের আত্মীয়দের খোঁজ পাচ্ছেন না। সময় যত বাড়ছে ততই বাড়ছে উদ্বেগ।

- খোঁজ নেই জয়নগরের এক যুবকের
জানা গিয়েছে, দুর্ঘটনার পর থেকেই ননিখোঁজ জয়নগরের এক যুবক। ওই যুবকের নাম সঞ্জীব মন্ডল(২২)। সঞ্জীব জয়নগর থানার সরবেড়িয়ার বাসিন্দা। সঞ্জীব মন্ডলের পরিবারের দাবি, শুক্রবার দুপুরে দিনমজুর কাজের জন্য কেরালার উদ্দেশ্যে জয়নগরের সরবেড়িয়া থেকে রওনা হয়েছিলেন।
Ministry of Railways issues helpline numbers in the wake of #BalasoreTrainAccident in Odisha. pic.twitter.com/TAgVrZBbRh
— ANI (@ANI) June 3, 2023
করমন্ডল এক্সপ্রেসেই গন্তব্যে পৌঁছানোর কথা ছিল সঞ্জীবের। রাতে পরিবারের লোকজন ট্রেন দুর্ঘটনার খবর জানতে পেরে লাগাতার ফোন করতে শুরু করে। কিন্তু বারবার বেজে যাচ্ছে সেই ফোন। প্রশাসনের দ্বারস্থ হয়েছে পরিবার! সঞ্জীব মন্ডল কি পরিস্থিতিতে আছে সেই বিষয়ে চিন্তায় পরিবার।
- খোঁজ নেই ফারাক্কার এক বাসিন্দার
ওডিশার ট্রেন দুর্ঘটনা নিখোঁজ প্রেমিক ঘোষ। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে বেওয়া ১ পঞ্চায়েতের অন্তর্গত বাঁকা এলাকায় বাসিন্দা সে। দুর্ঘটনার পর থেকেই কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন ।
- খোঁজ মিলছে না সাগরদিঘীর এক শ্রমিকের
অন্যদিকে নিখোঁজ মুর্শিদাবাদের সাগরদিঘীর পাটকেলডাঙ্গার ১ শ্রমিক। ট্রেন দুর্ঘটনার পর থেকেই খোঁজ না পাওয়ার কারণে উৎকন্ঠার মধ্যে দিয়েই দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। অন্যদিকে ওই জেলাতেই দুজনের দুর্ঘটনায় আহত হওয়ার খবর সামনে আসছে।
- দুর্ঘটনায় আহত একই পরিবারের পাঁচজন
অন্যদিকে করমণ্ডল এক্সপ্রেস দূর্ঘটনায় 'আহত' বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের পাত্রবাগড়া গ্রামের একই পরিবারের পাঁচ জন। পরিবারের বাদল মাকুড় সহ পাঁচজন শুক্রবার বাড়ি থেকে চেন্নাইয়ে চিকিৎসা করানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।
পরে খড়্গপুরে গিয়ে করমণ্ডল এক্সপ্রেসে ওঠেন। রাতে এই দূর্ঘটনার খবর পেয়ে চরম দূশ্চিন্তায় পাত্রবাগড়ার মাকুড় পরিবারের সদস্যরা। দূর্ঘটনায় আহত হয়েছেন বাঁকুড়ার সোনামুখীর হামিরহাটি গ্রামের পঞ্চায়েতের পাটজোড় গ্রামের আরো এক বাসিন্দা 'পরিযায়ী শ্রমিক' সুজন বাউরী।
- এক নজরে কন্ট্রোল রুমের নম্বর-
এছাড়াও আরও বেশ কয়েকটি জেলা থেকেও আত্মীয়দের খোঁজ না পাওয়ার অভিযোগ আসছে। যদিও ইতিমধ্যে নবান্নের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বালেশ্বর পৌঁছে গিয়েছন। একনজরে কন্ট্রোল রুমের খবর- 033- 22143526/ 22535185।
#BalasoreTrainAccident | West Bengal government announces a compensation of Rs 5 lakhs each for the next of kin of those people from the state who died in the accident. Rs 1 Lakh each announced for those with serious injuries and Rs 50,000 each for those with minor injuries: West… pic.twitter.com/8T7l7Yu3of
— ANI (@ANI) June 3, 2023
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications