জেলাভিত্তিক কত ট্রেন প্রয়োজন জানান, ট্রেনের দায়িত্ব তাঁর! পরিযায়ীদের ফেরাতে মমতাকে চ্যালেঞ্জ অধীরের
মুখ্যমন্ত্রী শুধু তালিকাটা দিন কোথায় কটা ট্রেন লাগবে। তিনি দায়িত্ব নিচ্ছেন পরিযায়ীদের ট্রেনে ফিরিয়ে দেওয়ার। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে এমনটাই চ্যালেঞ্জ ছুঁড়লেন অধীর
মুখ্যমন্ত্রী শুধু তালিকাটা দিন কোথায় কটা ট্রেন লাগবে। তিনি দায়িত্ব নিচ্ছেন পরিযায়ীদের ট্রেনে ফিরিয়ে দেওয়ার। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে এমনটাই চ্যালেঞ্জ ছুঁড়লেন বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা লোকসভা কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেন আপনি তালিকা দিন আর সরকারি অনুমতি দিন।

অনুরোধ কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে
অধীর চৌধুরী এদিন বলেন, ভারত সরকারের কাছে বারবার দাবি করা হয়েছে, করোনার সংক্রমণ থেকে বাঁচিয়ে পর্যাপ্ত নিয়ম মেনে পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে ফিরিয়ে দেওয়া হোক। একই দাবি তিনি করেছেন বাংলার সরকারের কাছে। পাশাপাশি তিনি যোগাযোগ করেছে রেলমন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গেও।

টালবাহানা কত দিন অধীরের প্রশ্ন মমতাকে
পশ্চিমবঙ্গ সরকার কতদিন টালবাহান করবে, প্রশ্ন তুলেছেন অধীর। এব্যাপারে তিনি এদিন রেলমন্ত্রী ঘোষণার কথা তুলে ধরেন। প্রসঙ্গত এদিন রেলমন্ত্রী জানিয়েছেন, পরিযায়ীদের ঘরে ফেরাতে রেলমন্ত্রক প্রতিদিন ৩০০ করে ট্রেন চালাতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে অধীর চৌধুরীর প্রশ্ন জেলাভিত্তিক আপনার কত ট্রেন প্রয়োজন। সেই সব জেলায় জেলায় ট্রেন পৌঁছনোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।

তালিকা তৈরি করুন মুখ্যমন্ত্রী, ট্রেনের দায়িত্ব তাঁর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে অধীর বলেন, আপনি তালিকাটা তৈরি করুন। প্রয়োজনীয় নিয়মকানুন মেনে তাঁদের ফিরিয়ে নিন। আবেদন করেছেন অধীর। তিনি বলেন, রেলমন্ত্রকের হাতে হাতে ১২৬০০ ট্রেন রয়েছে। মুখ্যমন্ত্রী শুধু জানান কোন জেলায় কতজন ফিরবেন, এরপর ট্রেনের দায়িত্ব তাঁর বলেছেন অধীর।

সদিচ্ছার অভাব পশ্চিমবঙ্গ সরকারের
অধীর চৌধুরী বলেন সদিচ্ছার অভাব রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। বাংলার মুখ্যমন্ত্রী পরিযায়ীদের ফেরাতে এরপর আর কোনও অজুহাত তৈরি করতে পারবেন না। মন্তব্য করেছেন অধীর।












Click it and Unblock the Notifications