পরিযায়ীদের নিয়ে অমিত শাহের সঙ্গে কথা! হাতির পেটে এলাচের দানা, মমতাকে তীব্র আক্রমণ অধীরের
পরিযায়ীদের ফেরাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।
পরিযায়ীদের ফেরাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তিনি জানান, এদিন রাজ্যের ফেরানোর দাবিতে ব্যাঙ্গালোরে পরিযায়ী শ্রমিক, রোগীর আত্মীয়, ছাত্র মিলিয়ে প্রায় ৫০০ মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে।

নিচ্ছে না রাজ্য, বলছে কর্নাটক প্রশাসন, দাবি অধীরের
এদিন ব্যাঙ্গালোরে বিক্ষোভ দেখান এরাজ্যের প্রায় ৫০০ বাসিন্দা। এসম্পর্কে রাজ্য প্রশাসন জানিয়েছেন, রাজ্য যদি না ফিরিয়ে নেয়, তাহলে তাঁদের কিছুই করার নেই। রাজ্যের এইসব বাসিন্দারা জানিয়েছেন, তাঁদের কাছে সেখানে থাকার আর পয়সা নেই।

অধীর চৌধুরীর প্রশ্ন
এদিন মুখ্যমন্ত্রীর উদ্দেশে অধীর চৌধুরীর প্রশ্ন, ব্যাঙ্গালোর হোক কিংবা দক্ষিণ ভারতের কোনও জায়গা, পরিযাযী হোক কিংবা রোগী, ছাত্র তাঁদের ফিরিয়ে নিয়ে যেতে সরকারের অসুবিধা কোথায়। অধীর চৌধুরী বলে, ফিরে যাওয়ার পর কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হোক। যাঁরা যাবেন, তাঁরা রোগ মুক্ত সেই সার্টিফিকেটও চাইতে পারে রাজ্য। কিন্তু মুখ্যমন্ত্রী এইসব করুন অবস্থা কীভাবে সহ্য করছেন, সেই প্রশ্ন তুলেছেন অধীর।

অমিত শাহ-অধীর চৌধুরী কথা
এদিন দুপুরে আটকে পড়া রাজ্যবাসীকে ফেরাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন অধীর চৌধুরী। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে জানিয়েছেন উত্তরপ্রদেশ এবং বিহার যথাক্রমে আড়াই লক্ষ ও দেড়লক্ষ লোককে লরাজ্যে ফেরত নিয়ে গিয়েছে। বাংলার সরকার নিচ্ছে না। অমিত শাহ জানিয়েছেন বৃহস্পতিবারই তিনি আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে বি।য়টি নিয়ে কথা বলবেন। বুধবার অধীর চৌধুরী বিষয়টি নিয়ে কথা বলেছিলেন রেলমন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে।

হাতির পেটে এলাচের দানা
মুখ্যমন্ত্রী দুটি গাড়িতে কেরল ও রাজস্থান থেকে রাজ্যের বাসিন্দাদের ফিরিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর এই কাজ হাতির পেটে এলাচের দানার মতো। মন্তব্য করেছেন অধীর। যেখানে প্রচুর গাড়ি দরকার, সেখানে মাত্র দুটি সগাড়ি চেয়েছেন মুখ্যমন্ত্রী। অধীর চৌধুরীর কটাক্ষ বাংলার মানুষের সঙ্গে প্রতারণা, বঞ্চনা যেন না করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইসব আটকে পড়া মানুষগুলোকে ফিরিয়ে না নিয়ে যাওয়া পর্যন্ত তাঁর লড়াই জারি থাকবে বলে জানিয়েছেন অধীর চৌধুরী।












Click it and Unblock the Notifications