তৃণমূলকর্মীদের হাতে স্লিপ, রেশন দুর্নীতির অভিযোগে নয়া স্লোগান তুললেন অধীর চৌধুরী

তৃণমূলকর্মীদের হাতে স্লিপ, রেশন দুর্নীতির অভিযোগে নয়া স্লোগান তুললেন অধীর চৌধুরী

বিজেপির পর এবার রেশন দুর্নীতি নিয়ে সরব হলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বৃহস্পতিবার নিজের ফেসবুকে তৃণমূল নেতাদের রেশনের ক্লিপ বিলি করার ছবি পোস্ট করে রাজ্য সরকারের বিরুদ্ধে রেশন দুর্নীতি নিয়ে সরব হয়েছেন তিনি। সব মানুষের রেশন প্রয়োজন বলে স্লোগান তুলেছেন কংগ্রেস সাংসদ।

অধীরের অভিযোগ

অধীরের অভিযোগ

বৃহস্পতিবার নিজের ফেসবুকে রেশন দুর্নীতির প্রমাণ দিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। পুরসভা এগজিকিউটিভ অফিসার তৃণমূল কর্মীদের হাতে রেশনের স্লিপ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিিন। পুরসভার কোনও আধিকারিক রেশন বিলি করতে পারে না বলে বলে রাজ্য সরকারের বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ। সব মানুষের প্রয়োজন রেশন, এই স্লোগান দিয়েছেন তিনি।

রেশন দুর্নীতি

রেশন দুর্নীতি

রাজ্য সরকারের বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগ নতুন নয়। বিজেপি এই নিয়ে প্রথম থেকেই সরব হয়েছে। রাজ্যপাল থেকে কেন্দ্র সর্বত্র মমতা সরকারের রেশন দুর্নীতির অভিযোগ জানিয়েছেন দিলীপ ঘোষরা। সকলে কেন্দ্র নির্ধারিত রেশন পাচ্ছে না বলে অভিযোগ করেছে বিজেপি। বামেরাও এই একই অভিযোগ করেছে। সুজন থেকে সূর্য মিশ্র সকলেই রাজ্য সরকারের বিরুদ্ধে রেশন দুর্নীতি নিয়ে সরব হয়েছেন।

রেশন বণ্টনে ক্ষুব্ধ মমতা

রেশন বণ্টনে ক্ষুব্ধ মমতা

রাজ্যে রেশন বণ্টন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রীও। এই নিয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ভর্ৎসনাও করেছেন তিনি। শেষে খাদ্য সচিব বদলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। এমনকী নিজে রেশনের দোকান পরিদর্শন করেছেন। যাঁরা বরাদ্দ জিনিস পাননি তাঁরা পেয়ে যাবেন বলে আশ্বস্ত করেছেম মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+