বামেদের সঙ্গে সমঝোতার অঙ্ক চূড়ান্ত! ‘পকেট’ ধরে শতাধিক আসন দাবি কংগ্রেসের

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল থেকে যতই প্রস্তাব আসুক, বামেদের সঙ্গে জোটেই বেশি আগ্রহ কংগ্রেসের। দীর্ঘদিন ধরেই জোট নিয়ে আলোচনা চলছে, এবার নিজেদের মধ্যে আসন সমঝোতা নিয়ে একপ্রস্থ আলোচনা হয়ে গেল।

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল থেকে যতই প্রস্তাব আসুক, বামেদের সঙ্গে জোটেই বেশি আগ্রহ কংগ্রেসের। দীর্ঘদিন ধরেই জোট নিয়ে আলোচনা চলছে, এবার নিজেদের মধ্যে আসন সমঝোতা নিয়ে একপ্রস্থ আলোচনা হয়ে গেল। কতগুলি আসন তাঁরা দাবি করবে এবং কোন কোন আসন তাঁরা চাইবে, তা নিয়েই দলের মত নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

পকেট বুঝেই এবার বামেদের কাছে আসন দাবি

পকেট বুঝেই এবার বামেদের কাছে আসন দাবি

প্রদেশ কংগ্রেসের বৈঠকে ঠিক হয়েছে, দলের সংগঠন ও জন সমর্থনের পকেট বুঝেই এবার বামেদের কাছে আসন দাবি করবে কংগ্রেস। এই ফর্মুলা অনুযায়ী তিন জেলা- মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর দিনাজপুরের অধিকাংশ আসনেই দাবিদার কংগ্রেস। প্রাথমিক হিসে্বে সংখ্যাটাও স্থির করে ফেলেছে প্রদেশ কংগ্রেস।

শতাধিক আসনে প্রার্থী দিতে চায় কংগ্রেস

শতাধিক আসনে প্রার্থী দিতে চায় কংগ্রেস

বামেদের সঙ্গে আসন রফা নিয়ে আলোচনায় প্রদেশ কংগ্রেস জানাবে, শতাধিক আসনে তাঁরা প্রার্থী দিতে চায়। রবিবারই বামেদের সঙ্গে প্রদেশ কংগ্রেস বসছে আসনরফায়। এআিসিসির গড়ে দেওয়া প্রদেশ কমিটিই বামেদের সঙ্গে আসন সমঝোতার বৈঠকে বসতে চলেছে। অধীরৈর পৌরহিত্য কংগ্রেস এই বৈঠকে অংশ নেবে।

সম্মানজনক শর্তে আসন রফা চায় কংগ্রেস-বাম

সম্মানজনক শর্তে আসন রফা চায় কংগ্রেস-বাম

কংগ্রেসের জেলা সভাপতিরা শনিবার যে রিপোর্ট দিয়েছে, তা যোগ করলে কংগ্রেসের আসন সংখ্যা ১৫২টি হয়ে যাচ্ছে। সেটা যে বাস্তবসম্মত নয়, তা জানে কংগ্রেসও। সেখান থেকে কাটছাঁট করে আসন সংখ্যা ১০০-র সমান্য উপরে রাখতে চাইছে কংগ্রেস। কংগ্রেসের দাবি, আমরা চাইব দু-পক্ষের জন্য সম্মানজনক শর্তে আসন রফা হোক।

বামেদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আসন রফা

বামেদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আসন রফা

কংগ্রেসের দাবি তিন-চারটি জেলায় কংগ্রেস শক্তিশালী, সেই জেলাগুলিতে বেশিরভাগ আসনেই তাঁরা লড়তে চাইছে। তবে বাম নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতেই তা চূড়ান্ত করতে চাইছে কংগ্রেস। এদিন প্রদেশের কংগ্রেসের নেতারা আলোচনার পর জনা দুয়েক নেতাকে দায়িত্ব দেবে, তারা বামেদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আসন রফার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে।

২০১৬ সালে যে যেখানে জিতেছিল, সেখানে প্রার্থী

২০১৬ সালে যে যেখানে জিতেছিল, সেখানে প্রার্থী

আবদুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, নেপাল মাহাতোকে সঙ্গে নিয়ে প্রদেশ কংগ্রেস সভপতি অধীর চৌধুরী বামাদের সঙ্গে বৈঠকে বসবেন। বামেদের পক্ষে থাকছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র ও তিন শরিকের নেতারাও। আসন সমঝোতা নিয়ে এই আলোচনার প্রাথমিক শর্তই হল- ২০১৬ সালে যে যেখানে জিতেছিল, সেখানে প্রার্থী দেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+