বিজেপির সাংসদ-মন্ত্রী নিশীথ প্রামাণিক বাংলাদেশি নাগরিক! মোদীকে চিঠিতে দাবি কংগ্রেস-তৃণমূলের

বিজেপি সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী করেছে সাংসদ নিশীথ প্রামাণিককে। তিনি আসলে বাংলাদেশি নাগরিক। এমনই অভিযোগ তুলে নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন অসমের প্রদেশ কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রিপুণ বোরা।

বিজেপি সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী করেছে সাংসদ নিশীথ প্রামাণিককে। তিনি আসলে বাংলাদেশি নাগরিক। এমনই অভিযোগ তুলে নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন অসমের প্রদেশ কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রিপুণ বোরা। কংগ্রেস সাংসদের এই চিঠির উল্লেখ করেই নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে টুইট-খোঁচা দিয়েছেন ব্রাত্য বসু।

বিজেপির সাংসদ-মন্ত্রী নিশীথ প্রামাণিক বাংলাদেশি নাগরিক!

ব্রাত্য বসু টুইটারে প্রশ্ন তোলেন, মন্ত্রী নিযুক্ত করার আগে কি কোনও তথ্য যাচাই করা হয় না? কংগ্রেস সাংসদ নিশীথের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেই নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। সেখানে তিনি তিনি লিখেছেন- নিশীথ প্রামাণিক একজন বাংলাদেশি নাগরিক। তাঁর জন্মস্থান বাংলাদেশের গাইবাঁধা জেলার পলাশবাড়ি থানার অন্তর্গত হরিনাথপুরে।

সেখানে কংগ্রেস সাংসদ আরও লিখেছেন, কম্পিউটার প্রশিক্ষণের জন্য তিনি পশ্চিমবঙ্গে আসেন এবং ডিগ্রি অর্জন করার পর প্রথমে তৃণমূল কংগ্রেস এবং পরে বিজেপিতে যোগ দিয়ে তিনি সাংসদ নির্বাচিত হন। এখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর তাঁর বাংলাদেশের বাড়িতে নিশীথের দাদা ও তাঁর পরিবার উচ্ছ্বাস প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে কংগ্রেস সাংসদ লেখেন, এটা যদি সত্যি হয়, তবে একজন বিদেশি নাগরিক সকী করে দেশের কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পেলেন। আপনার কাছে অনুরোধ, নিশীথ প্রামাণিকের জন্মস্থান কোথায় তা জানতে তদন্তের নির্দেশ দিন। নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে স্বচ্ছতা বজায় রাখতে ও দেশজুড়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর হওয়া আবশ্যক।

কংগ্রেস সাংসদদের এই চিঠির কথা উল্লেখ করে নিশীথ প্রামাণিক নাগরিকত্ব নিয়ে সরব হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কংগ্রেস সাংসদ এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছে, একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, তিনি বাংলাদশি নাগরিক। মন্রী হিসেবে নিযুক্ত করার আগে কি কোনও তথ্য যাচাই করা হয়নি। একাধিক ফৌজদারি মামলার কথাও ভুলে গেলে চলবে না।

সাংসদ-মন্ত্রী নিশীথ প্রামাণিকের ঘনিষ্ঠমহল সূত্রে সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করা হয়েছে, কোচবিহারের সাংসদের জন্ম থেকে শুরু করে পঠন-পাঠন এবং বড় হওয়া সবই ভারতে। কংগ্রেস ও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অবিলম্বে এই বিতর্কের অবসান করে সঠিক তথ্য পরিবশেন করতে উপযুক্ত তদন্ত হোক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+