করোনা হয়ে মৃত্যু প্রৌঢ়ার, বসিরহাট জেলা হাসপাতালে আতঙ্ক
করোনা হয়ে মৃত্যু প্রৌঢ়ার, বসিরহাট জেলা হাসপাতালে আতঙ্ক
করোনা আক্রান্ত হয়ে বসিরহাট জেলা হাসপাতালের প্রৌঢ়ার মৃত্যুকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই প্রথমবার করোনা আক্রান্ত হয়ে বসিরহাট জেলা হাসপাতালে কারও মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাদুড়িয়া থানার ঈশ্বরীগাছা গ্রামের বছর ৬৫ এর দুর্গা মন্ডল করোনার নানা উপসর্গ নিয়ে গত কয়েকদিন আগে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি হয়েছিল। লালা রস পরীক্ষা করে এই প্রৌঢ়ার করোনার রিপোর্ট পজিটিভ আসে।
এদিন সকালে ঐ প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। এই ঘটনা জানাজানি পর থেকে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। গ্রামে যেখানে এই মহিলার বাড়ি, সেখানে বাদুড়িয়া ব্লক এর বিডিও ত্রিভুবন নাথ ও বাদুড়িয়া থানার পুলিশ গিয়ে বাড়ির চারপাশে বাঁশের ব্যারিকেড করে দিয়েছে। জীবাণুমুক্ত করা হয়েছে মৃত দুর্গা মন্ডলের বাড়ি ও বাড়ির চারপাশ।
প্রৌঢ়ার স্বামী মধুসূদন মন্ডল সহ পরিবারের ছেলে মেয়ে ও বৌমা রক্তের লাল রস পাঠালে বৌমা ঝিলিক মন্ডল ও শ্বাশুড়ি দুর্গা মন্ডল করোনা পজিটিভ আসে। বাকিদের উপসর্গ থাকলেও এখনো রিপোর্ট আসেনি। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে জেলা হাসপাতাল ও প্রশাসনের তরফে। অন্যদিকে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে বসিরহাট হাসপাতাল চত্বরে। যে বেডে ওই প্রৌঢ়া ছিলেন তার আশপাশের রোগীর লালা রস ও রক্তের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। ঘটনার জেরে হাসপাতাল এলাকাতেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।












Click it and Unblock the Notifications