দাম্পত্য নিয়ে কুৎসার অভিযোগ, সাইবার সেলের দ্বারস্থ দিলীপ ঘোষের স্ত্রী

বিজেপি নেতা দিলীপ ঘোষকে ঘিরে ফের বিতর্ক। এ বার রাজনৈতিক ইস্যু নয়, তাঁর ব্যক্তিগত জীবনকে লক্ষ্য করে সমাজমাধ্যমে ছড়ানো হচ্ছে কুরুচিকর মন্তব্য ও মানহানিকর পোস্ট এমনই অভিযোগ তুলে বিধাননগর পুলিশের সাইবার অপরাধ দমন শাখার কাছে দ্বারস্থ হলেন তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার ঘোষ।

রিঙ্কুর অভিযোগ, সম্প্রতি অনন্যা চট্টোপাধ্যায় ও ইন্দ্রনীল চক্রবর্তী নামে দু'টি সমাজমাধ্যমের অ্যাকাউন্ট থেকে দিলীপ-রিঙ্কুর দাম্পত্য জীবন নিয়ে একের পর এক অসত্য ও আপত্তিকর মন্তব্য ছড়ানো হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁদের ভাবমূর্তি নষ্ট করতেই এই কুৎসা রটানো হচ্ছে বলে দাবি তাঁর। বিষয়টি নিয়ে আর নীরব না থেকে আইনি পথেই এগোনোর সিদ্ধান্ত নেন তিনি।

বিয়ের পর থেকেই নানা মহলে কটাক্ষের মুখে পড়তে হয়েছে দিলীপ ও রিঙ্কুকে। এত দিন সে সব মন্তব্যকে গুরুত্ব না দিলেও সাম্প্রতিক সময়ে পরিস্থিতি বদলেছে। দিলীপ নিজেই জানিয়েছেন, তিনি সমাজমাধ্যমে তেমন সক্রিয় নন, কিন্তু স্ত্রী এই সব পোস্ট দেখে মানসিকভাবে ভেঙে পড়ছিলেন। তাঁর কথাতেই শেষ পর্যন্ত পুলিশের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে দিলীপ ঘোষ বলেন, "কয়েক মাস ধরেই এ ধরনের কুৎসা চলছে। আমি খুব একটা নজর দিইনি। কিন্তু আমার স্ত্রীর উপর এর প্রভাব পড়ছিল। তাই আইনি ব্যবস্থা নেওয়াই ঠিক মনে করেছি।"

উল্লেখ্য, গত বছরের ১৮ এপ্রিল নিউটাউনের বাড়িতে ঘরোয়া অনুষ্ঠানে রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দিলীপ ঘোষ। বয়সের ফারাক ও ব্যক্তিগত জীবন ঘিরে সেই সময় থেকেই নানা বিতর্কে জড়ান তাঁরা। গত মে মাসে রিঙ্কুর একমাত্র পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যুর পরেও সমাজমাধ্যমে তাঁদের নিয়ে অশালীন মন্তব্যের বন্যা বয়ে যায়।

সব মিলিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে লাগাতার আক্রমণের বিরুদ্ধে এ বার প্রকাশ্যে প্রতিবাদে নামলেন রিঙ্কু। সাইবার সেলের তদন্তে এই অভিযোগ কতটা ভিত্তিসম্পন্ন, সে দিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+