অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ায় আমার চিন্তা বেড়ে গিয়েছিল! মুকুল ইস্যুতে দিলীপের মন্তব্য ঘিরে ফের জল্পনা
ফের দিলীপ ঘোষ-মুকুল রায় সংঘাত প্রকাশ্যে! গত কয়েকবছর আগে কৈলাশ বিজয়বর্গীয়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। কিন্তু কখনই সেভাবে দিলীপ ঘোষের সঙ্গে তাঁর বনিবনা হয়নি। অন্তত বিজেপির সদর দফতরে কান পাতলে এমন খবর শোনা যায়।
ফের দিলীপ ঘোষ-মুকুল রায় সংঘাত প্রকাশ্যে! গত কয়েকবছর আগে কৈলাশ বিজয়বর্গীয়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। কিন্তু কখনই সেভাবে দিলীপ ঘোষের সঙ্গে তাঁর বনিবনা হয়নি। অন্তত বিজেপির সদর দফতরে কান পাতলে এমন খবর শোনা যায়।
সম্প্রতি মুকুল রায়ের স্ত্রী-কে হাসপাতালে দেখতে যাওয়া নিয়ে বিজেপি-র অন্দরের বিতর্ক আরও এক ধাপ এগোল। মুকুল-পত্নী অসুস্থ কৃষ্ণা রায়কে দেখতে যাওয়া নিয়ে মুকুলের সঙ্গে দিলীপের সম্পর্কের সংঘাত প্রকাশ্যে এসেছিল। নতুন করে দিলীপের মন্তব্যে কি বাড়ল ফের সংঘাত?

হাসপাতালে যাওয়ার আগে জানিয়ে যেতে হয় নাকি!
মুকুল রায়ের মন্তব্যের জবাব দেন দিলীপ ঘোষ। তিনি বলেণ, 'অসুস্থকে দেখতে হাসপাতালে যাওয়ার আগে কাউকে জানিয়ে যেতে হয় নাকি!'' অভিষেকের ঠিক পরেই তিনি কেন হাসপাতালে গিয়েছিলেন, সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে দিলীপ বলেন, ''অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ায় আমার চিন্তা বেড়ে গিয়েছিল।''দিলীপের এই অভিষেক সংক্রান্ত বক্তব্য নিয়ে ইতিমধ্যেই জ্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ এদিন আরও বলেন, করোনার সময় কেউ কাউকে দেখতে যায় না। আমার সময়েও কেউ যায়নি। আমি একটা মিটিংয়ে ছিলাম। খবর এল মুকুলবাবু স্ত্রীয়ের অবস্থা সঙ্কটজনক। আর যখন অভিষেক গেলেন তখন আরও চিন্তা বাড়ল। সার সেই কারণেই হাসপাতালে যাওয়া হবে বলে দাবি দিলীপ ঘোষের।

দিলীপ ঘোষকে নিয়ে 'বেসুরো' মুকুল
বৃহস্পতিবার মুকুল রায়কে ঘটনা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দিলীপ ঘোষ কোথায়, কেন গিয়েছিলেন তা তিনি জানেন না। কেননা দিলীপ ঘোষ যে সময় হাসপাতালে গিয়েছিলেন, সেই সময় শুভ্রাংশুও সেখানে ছিলেন না। তিনি আরও বলেন, দিলীপ ঘোষের সঙ্গে কোনও কথা হয়নি, যোগাযোগ হয়নি, যে কেউ হাসপাতালে যেতে পারেন, দেখা করতে পারেন, তাতে আপত্তির কিছু নেই। মুকুল রায় আরও বলেন, তাঁর স্ত্রী অসুস্থ। এমন সময় যাঁরা তাঁকে দেখতে গিয়েছেন, তাঁদের তিনি প্রণাম জানাচ্ছেন।

কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে যান দিলীপ ঘোষ
অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। কিন্তু সেই সময় হাসপাতালে ছিলেন না শুভ্রাংশু রায়। হাসপাতাল থেকে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, মুকুল রায়ের স্ত্রীর চিকিৎসা চলছে। ওই পরিস্থিতিতে রোগী আত্মাীয়দের পাশে থেকে মনোবল বাড়ানো দরকার। আর অভিষেকের সেখানে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, পূর্ব পরিচিতরা সেখানে যেতেই পারেন।

শুরুটা হয়েছিল অভিষেককে দিয়ে
বুধবার সন্ধেয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছিলে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতলে। সেখানে ইকমো সাপোর্টে রয়েছেন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। অভিষেক পরে জানান, তিনি সকালেই খবর শুনেছিলেন, কিন্তু ছিলেন ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে। বিকেলে সময় পেয়েই তিনি ছুটে এসেছেন। কেননা, মুকুল রায়ের স্ত্রী তাঁর মাতৃসমা। ছোটবেলা থেকেই তাঁকে ভাল বাসতেন। ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকেই তিনি সেখানে গিয়েছেন বলে জানিয়েছিলেন। সঙ্গে থাকা মুকুল পুত্র শুভ্রাংশু রায়ও একই কথা বলেন। হাসপাতালে যাওয়ার কারণে তিনি অভিষেকের প্রশংসাও করেন। যা নিয়েই শুরু হয় জল্পনা।












Click it and Unblock the Notifications