বারাসতে মুখ্যমন্ত্রী একাধিক কর্মসূচি, রয়েছে সিএএ বিরোধী ৬ কিমি পদযাত্রাও

কলকাতা, হাওড়া, উত্তরবঙ্গের পর এবার মুখ্যমন্ত্রী সিএএ বিরোধী পদযাত্রা করতে যাচ্ছেন বারাসতে। এদিন মধ্যমগ্রাম চৌমাথা থেকে বারাসত কাছারি ময়দান পর্যন্ত পদযাত্রা করবেন তিনি।

কলকাতা, হাওড়া, উত্তরবঙ্গের পর এবার মুখ্যমন্ত্রী সিএএ বিরোধী পদযাত্রা করতে যাচ্ছেন বারাসতে। এদিন মধ্যমগ্রাম চৌমাথা থেকে বারাসত কাছারি ময়দান পর্যন্ত পদযাত্রা করবেন তিনি। এছাড়াও যাত্রা উৎসবেরও সূচনা করবেন তিনি। বারাসতে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কথা রয়েছে তাঁর।

 মধ্যমগ্রাম থেকে বারাসত পদযাত্রা

মধ্যমগ্রাম থেকে বারাসত পদযাত্রা

কলকাতায় সিএএ বিরোধী একাধিক পদযাত্রা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রা হয়েছে হাওড়া, উত্তরবঙ্গেও। এবার পদযাত্রা হবে বারাসতে। এদিন মধ্যমগ্রামের চৌমাথা থেকে বারাসত কাছারি ময়দান পর্যন্ত প্রায় ছয় কিনি রাস্তা হাঁটবেন তিনি। সঙ্গে থাকবেন, এলাকার জনপ্রতিনিধি এহং সাধারণ মানুষ। দলীয় কর্মসূচি নিয়ে প্রস্তুতি সেরে ফেলেছেন জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।

যাত্রা উৎসবের আনুষ্ঠানিক সূচনা

যাত্রা উৎসবের আনুষ্ঠানিক সূচনা

এদিন বারাসত থেকেই যাত্রা উৎসবের আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যাত্রা উৎসব ২৪ তম বছরে পদার্পণ করেছে। বারাসতের কাছারি ময়দানে যাত্রা উৎসবের মঞ্চ করা হয়েছে। এই যাত্রা উৎসব চলবে ৩২ দিন ধরে।

একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস

একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস

যাত্রা উৎসবের উদ্বোধন ছাড়াও মুখ্যমন্ত্রী এদিন বারাসত কাছারি ময়দান থেকে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। একই মঞ্চ থেকে জেলার বিভিন্ন জায়গায় থাকা ভবনের উদ্বোধন ছাড়াও রাস্তা ও ভবনে শিলান্যাস করবেন তিনি। তাছাড়াও পরিবেশা প্রদানের অংশ নেবেন তিনি। এর মধ্যে পাট্টা প্রদান ছাড়াও, বুলবুল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রি প্রদান আর্থিক সহায়তা তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

তদারকিতে জ্যোতিপ্রিয় মল্লিক

তদারকিতে জ্যোতিপ্রিয় মল্লিক

এদিনের পদযাত্রা এবং সরকারি অনুষ্ঠান নিয়ে তদারকির দায়িত্বে রয়েছেন জেলা তৃণমূল সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার তিনি বারাসত কাছারি ময়দান পরিদর্শন করেন। তিনি বলেনে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনটি কর্মসূচি যাতে সুষ্ঠুভাবে পালন হয়, তার জন্য তৎপর রয়েছে প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+