এবার নিজের বাড়ি দিতে চান মুখ্যমন্ত্রী! করোনা মোকাবিলায় একের পর এক নয়া বার্তা মমতার

করোনা আক্রান্তদের জন্য নুতন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যাঁদের সামান্য উপসর্গ আছে তাঁদের জন্য রাজ্যে সেফ হোম সেন্টারের বন্দোবস্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

করোনা আক্রান্তদের জন্য নুতন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যাঁদের সামান্য উপসর্গ আছে তাঁদের জন্য রাজ্যে সেফ হোম সেন্টারের বন্দোবস্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এখনও পর্যন্ত ১৪০ টি সেফ হোম সেন্টার গড়ে তোলা গিয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রয়োজনে নিজের বাড়ি দিতে চান মুখ্যমন্ত্রী

প্রয়োজনে নিজের বাড়ি দিতে চান মুখ্যমন্ত্রী

করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োজনে নিজের বাড়ি দিতে চান মুখ্যমন্ত্রী। নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেফ হোম সেন্টার প্রকল্পে এখনও পর্যন্ত ১৪০ টি কেন্দ্র তৈরি করা হয়েছে। প্রয়োজন পড়লে তিনি নিজের বাড়ি দিয়ে দিতে পারেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যাঁদের স্বল্প উপসর্গ রয়েছে, তাঁদের হাসপাতালে না রেখে, সেফ হাউসে রাখা হবে। সেখানে চিকিৎসরা গিয়ে খোঁজ খবর নেবেন।

কোন হাসপাতালে কত বেড, জানাতে হবে প্রতি ঘন্টায়

কোন হাসপাতালে কত বেড, জানাতে হবে প্রতি ঘন্টায়

করোনা চিকিৎসায় হাসপাতালে বেড অমিল, এই অভিযোগ কানে গিয়েছে মুখ্যমন্ত্রীর। এর মোকাবিলায় মুখ্যমন্ত্রী, তথা স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন, প্রতি ঘন্টায় হাসপাতালগুলিকে জানাতে হবে, তাদের বেডের সংখ্যা কত।

ডিফিকাল্ট এরিয়া লিস্টে কোভিডও

ডিফিকাল্ট এরিয়া লিস্টে কোভিডও

পাহাড় কিংবা দুর্গম এলাকায় কাজ করা রাজ্য সরকারি কর্মীদের ডিফিকান্ট এরিয়া ইনসেন্টিভ দেওয়া হয়। এবার তার আওতায় আনা হয়েছে কোভিড হাসপাতালগুলিকে। এখানে কাজ করলে জুনিয়র চিকিৎসকদের ইনসেনটিভ দেওয়া হবে।

ডাক্তারি ছাত্রদের বাড়তি নম্বর

ডাক্তারি ছাত্রদের বাড়তি নম্বর

চিকিৎসক পড়ুয়া ছাত্রদের এবার থেকে কোভিড হাসপাতালগুলিতে কাজের সুযোগ করে দেওয়া হবে। জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই কাজ করলে চিকিৎসা বিজ্ঞানের ছাত্রদের কোভিড ওয়ারিয়র্স সার্টিফিকেচ দেবে সরকার। অন্যদিকে নম্বরের ক্ষেত্রে তাদের ১০ শতাংশ গ্রেস দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+