করোনা রুখতে নতুন দাওয়াই, জানালা খুলে রাখার পরামর্শ মমতার

করোনা রুখতে নতুন দাওয়াই, জানালা খুলে রাখার পরামর্শ মমতার

যেখানে এসি আছে, সেখানে জানলাগুলিও খোলা থাক। ঘরের জানলা খুলে রাখুন। করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি কর্মীদের স্যানিটাইজার ব্যবহারের পাশাপাশি এমনটাই উপদেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তিনি শুনেছেন, জানলা খোলা থাকলে অনেক ভাইরাস বেরিয়ে যায়।

আগেও পরামর্শ দিয়েছিলেম মুখ্যমন্ত্রী

আগেও পরামর্শ দিয়েছিলেম মুখ্যমন্ত্রী

নবান্নে দিন তিনেক আগে করোনা নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন, সেখানে তিনি বলেছিলেন, কনুই দিয়ে মুখ, ঢেকে হাঁচুন, কাশুন।

এবার সরকারি কর্মীদের দিলেন পরামর্শ

এবার সরকারি কর্মীদের দিলেন পরামর্শ

এদিনের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল সরকারী কর্মীদের সুরক্ষা নিয়ে। সেই সময় মুখ্যমন্ত্রী বলেন, প্রত্যেক বিভাগকে নির্দেশিকা দেওয়া হয়েছে। স্যানিটাইজার দিতে হাত ধুয়ে ঢুকবে এবং বেরিয়েও হাত ধোবে। এই সময়ই তিনি বলেন, ঘরের দরজা জানলা খোলা রাখতে হবে। তা করলে অনেক সময় ভাইরাস বেরিয়ে যায়। সঙ্গে তিনি বলেন, এটা আগেকার দিনের লোকের বলে থাকেন।

করোনা মোকাবিলায় কড়া আইন প্রয়োগের সিদ্ধান্ত

করোনা মোকাবিলায় কড়া আইন প্রয়োগের সিদ্ধান্ত

এদিনের বৈঠকের পর মুখ্যমন্ত্রী করোনার মোকাবিলায় কড়া আইন প্রয়োগের কথা জানান। তিনি বলেন, কোনও ব্যক্তি চিকিৎসা এড়িয়ে গেলে কিংবা কোয়ারেন্টাইনে না থাকলে তাঁর বিরুদ্ধে কড়া আইন প্রয়োগ করা হবে। এর আগে অবশ্য একাধিক রাজ্য সরকার এই আইন প্রয়োগের কথা জানিয়েছে।

 করোনার মোকাবিলায় ২০০ কোটির তহবিল

করোনার মোকাবিলায় ২০০ কোটির তহবিল

এদিনের বৈঠকের পর মুখ্যমন্ত্রী রাজ্যের স্কুল কলেজগুলিতে ছুটি ৩১ মার্চ থেকে বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত করে দেওয়ার কথা ঘোষণা করেন। পাশাপাশি তিনি করোনা মোকাবিলায় ২০০ কোটির তহবিল তৈরির কথা জানান। ১০ লক্ষ স্বাস্থ্যকর্মীর জন্য ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্যবিমার কথাো জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+