ত্রাণ নিয়ে দলবাজি নয়, সর্বদল বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
ত্রাণ নিয়ে দলবাজি নয়, সর্বদল বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
ত্রাণ নিয়ে দলবাজি নয়। সর্বদল বৈঠকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বিরোধীদলের সদস্যদের নিয়ে কমিটি গঠন করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আবেদন বিডিও অফিস ভাঙচুর করবেন না।

'ত্রাণ নিয়ে দলবাজি নয়'
ত্রাণ নিয়ে দলবাজির কথা এদিনের সর্বদল বৈঠকে শাসকদল বাদ দিয়ে সবাই উল্লেখ করেছিল। যা নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন ত্রাণ নিয়ে কোনও রকমের দলবাজি বরদাস্ত করা হবে না। কোনও গরিব মানুষকে ত্রাণ থেকে বঞ্চিত করা যাবে না। কেউ বঞ্চিত হলে বিডিও-র কাছে আবেদন করুন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

একাধিক দলের সদস্যদের নিয়ে কমিটি
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, একাধিক বিরোধী দলের সদস্যদের নিয়ে আম্ফান পরবর্তী কমিটি গঠনের কথা। আম্ফান পরবর্তী পরিস্থিতির মোকাবিলায় এই কমিটির রিপোর্টের ভিত্তিতে কাজ করা হবে। এই কমিটিতে বিরোধী নেতাদের মধ্যে দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী এবং প্রদীপ ভট্টাচার্যকে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

করোনা যাতে না ছড়িয়ে পড়ে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে
মুখ্যমন্ত্রী এদিন বলেন, করোনা যাতে ছড়িয়ে না পড়ে সেদিনে সতর্ক থাকতে হবে।












Click it and Unblock the Notifications