এটা আন্দোলন নয় 'দাদাগিরি', সিপিএম-এর উদ্দেশে হুঁশিয়ারি মমতার

পশ্চিমবঙ্গে সাধারণ ধর্মঘটকে সফল করতে হিংসার আশ্রয় নিচ্ছে সিপিএম। এদিন সাগর থেকে এমনটাই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গে সাধারণ ধর্মঘটকে সফল করতে হিংসার আশ্রয় নিচ্ছে সিপিএম। এদিন সাগর থেকে এমনটাই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী লাল পার্টির এই কাজকে ঘোলা জলে মাছ ধরার সামিল বলেও কটাক্ষ করেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, পুলিশ কড়া ব্যবস্থা নেবে।

ঘোলা জলে মাছ না ধরতে অনুরোধ

ঘোলা জলে মাছ না ধরতে অনুরোধ

মুখ্যমন্ত্রী এদিন সাগর থেকে বলেন, সিপিএমকে অনুরোধ করব, তারা যেন ঘোলা জলে মাছ না ধরে। ধর্মঘট এবং বিক্ষোভের নামে তারা দুর্গাপুরে মোটরবাইক আরোহীকে মারধর করেছে। বাস থেকে যাত্রীদের নামিয়ে দিয়েছে। যানবাহনে পাথর ছোড়ার অভিযোগও তিনি করেছেন।

এটা আন্দোলন নয়, দাদাগিরি

এটা আন্দোলন নয়, দাদাগিরি

মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, সিপিএম যে প্রক্রিয়ায় আন্দোলন করেছে, তাকে আন্দোলন বলা যায় না। তাকে দাদাগিরিই বলা যায়। মুখ্যমন্ত্রী এই ধরনের আন্দোলনের সমালোচনা করেন।

ধর্মঘটে সাধারণ মানুষের অসুবিধা

ধর্মঘটে সাধারণ মানুষের অসুবিধা

তাঁর সরকার ধর্মঘটের বিরোধী জানিয়ে, মুখ্যমন্ত্রী বলেছেন, এই ধর্মঘট সাধারণ মানুষের মধ্যে অসুবিধা তৈরি করে। এছাড়াও কৃষক, শ্রমিক, ছোট দোকানদাররাও অসুবিধায় পড়েন বলেও মন্তব্য করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি খুব খারাপ অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে এই ধরনের ধর্মঘট দেশের আরও ক্ষতি করবে বলেই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তিনি ইস্যু গুলিতে সমর্থন করেন, কিন্তু ধর্মঘটকে সমর্থন করেন না।

ধর্মঘটে হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

ধর্মঘটে হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মুখ্যমন্ত্রী এদিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ধর্মঘটে যারা সরকারি সম্পত্তির ক্ষতি করেছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+