অজানা নম্বর থেকে মুখ্যমন্ত্রীকে ২২ বার ফোন! তদন্তের দায়িত্বে পুলিশ কমিশনার
অজানা নম্বর থেকে মুখ্যমন্ত্রীকে ২২ বার ফোন! তদন্তের দায়িত্বে পুলিশ কমিশনার
অনুজ তুমি কি আমাকে সাহায্য করতে পারো? কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মার দৃষ্টি বুধবার এভাবেই আকর্ষণ করেছে বিরক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড ও আম্ফান পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনগুলির সঙ্গে ভিডিও কনফারেন্স করার সময় একটি নির্দিষ্ট নম্বর থেকে মুখ্যমন্ত্রীর মোবাইলে বারে বারে ফোন করা হয়।

মুখ্যমন্ত্রীর ফোনে ২২ বার ফোন
বুধবার বিকেল ৪ টে থেকে ৫.০৫ -এর মধ্যে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত নম্বরে ২২ বার ফোন করা হয়। মুখ্যমন্ত্রী কখনই চান না কোনও বৈঠকের সময় কেউ ফোন করুক। জানা গিয়েছে, প্রথম ফোন আসে ৪.০১.৩৭-এ। অর্থাৎ বৈঠক সবে মাত্র ১ মিনিট ৩৭ সেকেন্ড শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী সাইলেন্ট মোডে রেখে দেন। বিকেল ৫ টার পরে তিনি কলকাতার পুলিশ কমিশনারের সাহায্য চান।

সঙ্গে সঙ্গে তদন্ত শুরু
সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনার অনুজ শর্মা মুখ্যমন্ত্রীর ফোনের কললিস্টের ছবি নেন। যদিও মুখ্যসচিব রাজীব সিনহাকে বলতে শোনা যায়, ম্যাডাম আপনি ভীষণ জনপ্রিয়। কলকাতা পুলিশ সূত্রে খবর, এব্যাপারে তদন্তের জন্য বিশেষ দল গঠন করা হয়েছে। তবে জানা গিয়েছে, একটি নির্দিষ্ট নম্বর থেকে নয়, বিভিন্ন নম্বর থেকে এই কল এসেছে।

দলের নেতারাও ফোন করেন না
সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, তৃণমূলের এক শীর্ষ নেতা জানিয়েছেন, তাঁদের হাতের কাছেই সব সময় পাওয়া যায় নেত্রীকে। তাই তাঁর ব্যক্তিগত নম্বর থাকলেও ফোন করেন না। একটা টেক্সট ছেড়ে রাখলে সময় সুযোগ মতে সুপ্রিমো নিজেই ফোন করে নেন বলে জানিয়েছেন ওই নেতা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications