একদিন লকডাউন প্রত্যাহারের কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর! তুলে ধরলে ছাত্রছাত্রীদের স্বার্থের কথা

একদিন লকডাউন প্রত্যাহারের কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর! তুলে ধরলে ছাত্রছাত্রীদের স্বার্থের কথা

রাজ্যে একদিন লকডাউন প্রত্যাহারের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পরবর্তী লকডাউন হওয়ার কথা ছিল ১১ ও ১২ সেপ্টেম্বর। মুখ্যমন্ত্রী এদিন টুইটে জানিয়েছেন, ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে ১২ সেপ্টেম্বরের লকডাউন তুলে নেওয়া হচ্ছে।

১২ সেপ্টেম্বর লকডাউন প্রত্যাহার

১২ সেপ্টেম্বর লকডাউন প্রত্যাহার

রাজ্য সরকার আগেই সেপ্টেম্বরের ৩ দিন, ৭, ১১ ও ১২ তারিখ লকডাউনের দিন ঘোষণা করেছিল। যা ঘোষণা করা হয়েছিল অগাস্টে। এগিন মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন ১২ সেপ্টেম্বরের লকডাউন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রীকে বিভিন্ন প্রান্ত থেকে অনুরোধ

মুখ্যমন্ত্রীকে বিভিন্ন প্রান্ত থেকে অনুরোধ

নবান্ন সূত্রে জানা গিয়েছে বুধবার পর্যন্ত বহু মানুষ মুখ্যমন্ত্রীকে ১২ সেপ্টেম্বরের লকডাউন প্রত্যাহারের জন্য অনুরোধ করেছিলেন। কেননা ১৩ সেপ্টেম্বর রবিবার নিট পরীক্ষা। অনেক পরীক্ষার্থীর আসন পড়েছে বাড়ি থেকে বহু দূরে। সেক্ষেত্রে আগের দিন বাড়ি থেকে বের হতে হবে ছাত্রছাত্রীদেরষ কিন্তু লকডাউন পড়ে যাওয়া অসুবিধায় পড়েছিলেন দূরদূরান্তের ছাত্রছাত্রীরা।

 ছাত্রছাত্রীদের কথা উল্লেখ মুখ্যমন্ত্রীর

ছাত্রছাত্রীদের কথা উল্লেখ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী টুইট বার্তায় লকডাউন প্রত্যাহারের জন্য কারণ হিসেবে ছাত্রছাত্রীদের স্বার্থের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ছাত্রছাত্রীরা যাতে কোনও বাধা বিপত্তি ছাড়াই পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে তার জন্যই এই ব্যবস্থা।

 লকডাউন নিয়ে কেন্দ্রের নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা

লকডাউন নিয়ে কেন্দ্রের নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা

আগে কেন্দ্রের নির্দেশিকায় বলা ছিল রাজ্য সরকার প্রয়োজন মতো লকডাউনের দিন ঘোষণা করতে পারে। কিন্তু আনলক ফোরে লকডাউনিরে নির্দেশিকায় পরিবর্তন আনা হয়। বলা হয় কন্টেইনমেন্ট জোন ছাড়া কেন্দ্রের থেকে অনুমতি না নিয়ে লকডাউনের দিন ঘোষণা করতে পারবে না রাজ্য সরকারগুলি। যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আগে লকডাউন ঘোষণা করেছিলেন। তারপর কেন্দ্রের তরফে আনলক ফোরের নিয়ম প্রকাশ করা হয়েছিল।

 দিন ঘোষণা করে পিছিয়ে আসা এবারই নতুন নয়

দিন ঘোষণা করে পিছিয়ে আসা এবারই নতুন নয়

লকডাউনের দিন ঘোষণা করে পিছিয়ে যাওয়া এবারই নতুন নয়। গতমাসে একধিকবার লকডাউনের দিন পরিবর্তন করা হয়েছিল। সেষ পর্যন্ত ২৮ অগাস্টের লকডাউন বাতিল করা হয়। রাজ্যের তরফে অগাস্ট মাসের জন্য প্রথমে ৯ দিনের লকডাউনের কথা ঘোষণা করা হয়েছিল। তারপর তা ৭ দিনের করা হয়। এই সাত দিন ঘোষণার পরেও ২ বার পরিবর্তন করা হয়। প্রথমে ঘোষণায় ১৬, ১৭, ২৩, ২৪ অগাস্ট বাদ দিয়ে ২০, ২১, ২৭ ও ২৮ যুক্ত করা হয়। শেষ পর্যন্ত লকডাউনের দিন ৯ থেকে কমে হয়েছিল ৬ দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+