অমিত শাহের সফরের আগে দরাজ হস্ত মমতার! তপশিলি, মতুয়াদের জন্য উন্নয়ন পর্ষদ তৈরির পরেই বরাদ্দ টাকা

অমিত শাহের সফরের আগে দরাজ হস্ত মমতার! তপশিলি, মতুয়াদের জন্য উন্নয়ন পর্ষদ তৈরির পরেই বরাদ্দ টাকা

অমিত শাহের (amit shah) রাজ্য সফরের আগে দরাজ হস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) । এদিন তিনি নবান্ন থেকে মতুয়াদের জন্য যেমন সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছেন, ঠিক তেমনই প্রকল্পের সুবিধা বৃদ্ধির কথাও জানিয়েছেন। কর্মসংস্থানের লক্ষ্যে বাইকের জন্য ঋণ দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

তপশিলি ও মতুয়াদের জন্য উন্নয়ন পর্ষদ তৈরি

তপশিলি ও মতুয়াদের জন্য উন্নয়ন পর্ষদ তৈরি

এদিন দুপুরে মুখ্যমন্ত্রী বাগদি, বাউরি-সহ তপশিলি সম্প্রদায় এবং মতুয়াদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এরপরেই নবান্নে করা সাংবাদিক সম্মেলন থেকে তিনি জানান, মতুয়া উন্নয়ন পর্ষদ তৈরি করা হচ্ছে। নতুন গঠিত পর্ষদের জন্য ১০ কোটি টাকা রবাদ্দ করার কথাও জানান তিনি। পাশাপাশি তপশিলিদের জন্য উন্নয়ন পর্ষদ তৈরির কথা ঘোষণা করে ৫ কোটি টাকা বরাদ্দ করার কথা জানান।

 মতুয়াদের পাশে রয়েছেন দীর্ঘদিন

মতুয়াদের পাশে রয়েছেন দীর্ঘদিন

এদিন নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফরকে কটাক্ষ করেন তিনি। তিনি বলেন এখন নতুন অনেকে আসছেন। কিন্তু তিনি বহুদিন ধরেই মতুয়াদের সঙ্গে রয়েছেন। বড়মার পাশেও ছিলেন তিনি। তাঁর চিকিৎসা-সহ বিভিন্ন বিষয়ে যোগাযোগ ছিল।

 উদ্বাস্তুদের হাতে জমির পাট্টা

উদ্বাস্তুদের হাতে জমির পাট্টা

বাগদি, বাউরি-সহ তপশিলি সম্প্রদায়ের উদ্বাস্তু মানুষজনের হাতে জমির পাট্টাও তুলে দেন মুখ্যমন্ত্রী। বলেন, আরও ১.২৫ লক্ষ মানুষের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হবে। প্রথম দফায় ২৫ হাজার মানুষকে পাট্টা দেওয়ার হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, ডোকরা ও ছৌ শিল্পীদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওয়াত আনা হবে। ফলে তাঁরা ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিমার আওতায় আসবেন।

বাইকের জন্য ঋণ দেওয়ার ভাবনা

বাইকের জন্য ঋণ দেওয়ার ভাবনা

২ লক্ষ মানুষকে বাইক কেনার জন্য ঋণ দেওয়ার ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছএন মুখ্যমন্ত্রী। বেকার সমস্যার সমাধানে কাজ যথেষ্টই উপযোগী হবে বলে মন্তব্য করেছএন মুখ্যমন্ত্রী।

২ থেকে ৪ সপ্তাহে মিলবে কাস্ট সার্টিফিকেট

২ থেকে ৪ সপ্তাহে মিলবে কাস্ট সার্টিফিকেট

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, এখন থেকে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদনের ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে তা পাওয়া যাবে। পরিবারের কোনও একজনের এই সার্টিফিকেট থাকলেই তা পাওয়া যাবে। এর জন্য ১৯৫০ সালের কোনও কাগজের প্রয়োজন হবে না। বলা ভাল কাস্ট সার্টিফিকেট পেতে নিয়ম আরও সহজ করা হয়েছে। এর জন্য আইনও সংশোধন করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+