ভয় ধরাচ্ছে নয়া স্ট্রেন! করোনা মোকাবিলায় সরকারি আধিকারিকদের ফের কড়া বার্তা মমতার

ভয় ধরাচ্ছে নয়া স্ট্রেন! করোনা মোকাবিলায় সরকারি আধিকারিকদের ফের কড়া বার্তা মমতার

ব্রিটেনের নয়া করোনা স্ট্রেনের আগমণের জেরে ফের নতুন করোনা আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্ব জুড়েই। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় সমগোত্রীয় আরও শক্তিশালী করোনা স্ট্রেনের দেখা মেলায় নতুন করে করোনা কাঁটায় তটস্থ ভারতও। এমতবস্থায় নয়া করোনার আগমণ নিয়ে এবার সরকারি আধিকারিকদের আরও একবার সতর্ক করতে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে। দিলেন একগুচ্ছ নতুন নির্দেশিকাও।

ভয় ধরাচ্ছে ব্রিটেনের নয়া করোনা স্ট্রেন

ভয় ধরাচ্ছে ব্রিটেনের নয়া করোনা স্ট্রেন

প্রসঙ্গত উল্লেখ্য, বিশেষজ্ঞরা স্পষ্টতই জানাচ্ছেন ব্রিটেনের এই নয়া অভিযোজিত করোনা ভাইরাস আগের পরিচিত করোনা প্রজাতির থেকে প্রায় ৫০ শতাংশ বেশি শক্তিশালী, একইসাথে ৭০ শতাংশ বেশি সংক্রমকও। এদিকে এই নয়া করোনাতঙ্কের জেরে ইতিমধ্যেই ব্রিটেনের সঙ্গে সমস্তরকম বিমান সংযোগ ছিন্ন করেছে ভারত সহ প্রায় ৫০ টির কাছাকাছি দেশ। ব্রিটেনের জন্য দরজা বন্ধ করেছে ইউরোপের পড়শি দেশগুলিও।

করোনা মোকাবিলায় কোনও ঢিলেমি নয়

করোনা মোকাবিলায় কোনও ঢিলেমি নয়

এমতবস্থায় করোনা মোকবিলায় রাজ্য প্রশাসনের যাতে কোনোরকম ঢিলেমি না দেয়, তাই এই নয়া সর্কতাবর্তা দেন মমতা, এমনটাই মত ওয়াকিবহাল মহলে। এই প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দোপাধ্যায়কে বলতে শোনা যায়, " ইতিমধ্যেই ব্রিটেনের মাটিতে নতুন একটি করোনা ভাইরাসের দাপাদাপি শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছে এটি আগের থেকে অনেক বেশি সংক্রমক। তাই করোনা মোকাবিলায় কোনোরকম ঢিলেমি কোনোভাবেই দেওয়া চলবে। "

বীরভূমের প্রশাসনিক বৈঠক থেকেই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বীরভূমের প্রশাসনিক বৈঠক থেকেই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

এখানেই না থেমে সোমবার বীরভূমের প্রশাসনিক বৈঠক থেকে সমস্ত সরকারি আধিকারিকদের উদ্দেশ্যে মমতাকে বলতে শোনা যায়, "করোনা দ্বিতীয় পর্যায়ের সংক্রমণও যে কোনও মূহূর্তে শুরু হয়ে যেতে পারে। তাই আমাদের সব দিক থেকেই প্রস্তুতি সেড়ে রাখতে হবে। ইতিমধ্যেই ইংল্যান্ড, ইতালি সহ একাধিক দেশে লকডাউনও জারি হয়েছে। তাই পরিস্থিতির গুরুত্ব বুঝে কাজে কোনোরকম ফাঁকি দেওয়া চলবে না"।

 কলকাতা বিমানবন্দরে ব্রিটেন ফেরত দুই করোনা আক্রান্তের খোঁজ

কলকাতা বিমানবন্দরে ব্রিটেন ফেরত দুই করোনা আক্রান্তের খোঁজ

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর থেকেই ব্রিটেনের সঙ্গে সমস্তরকম বিমান সংযোগ ছিন্ন করেছে ভারত। যদিও তার আগের কিছুদিনের মধ্যেই ব্রিটেন ফেরত প্রায় কয়েকহাজার যাত্রীর মধ্যে দিল্লি, মুম্বই ও কলকাতা বিমান বন্দরে ২০ জন করোনা আক্রান্ত রোগীর দেখা মেলে। এর মধ্যে ২১ ডিসেম্বর কলকাতা বিমানবন্দরেই দুজন করোনা রোগীর খোঁজ মেলে। যদিও তাদের দেহে মেলা ভাইরাস ব্রিটেনের নয়া করোনা স্ট্রেন নয় বলেই আপাতত জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+