চার দিন নিখোঁজ থাকার পর বালকের দেহ উদ্ধার

বসিরহাট মহকুমার ন্যাজাট থানার মঠবাড়ীর র্ঘটনা। বালকের নাম রাকিবুল মোল্লা আট বছর বয়স, দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

বসিরহাট মহকুমার ন্যাজাট থানার মঠবাড়ীর র্ঘটনা। বালকের নাম রাকিবুল মোল্লা আট বছর বয়স, দ্বিতীয় শ্রেণীর ছাত্র। গত রবিবার ১লা মার্চ বেলা বারোটা নাগাদ রাকিবুল বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায়। রাকিবুলের পরিবারের লোক ন‍্যাজাট থানায় নিখোঁজ ডায়েরি করার পর পুলিশ তদন্ত শুরু করেছিল।

 চার দিন নিখোঁজ থাকার পর বালকের দেহ উদ্ধার

নিখোঁজ রাকিবুলের ছবি হোয়াট্স অ্যাপ ও ফেসবুকে দিয়ে তার সন্ধান দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল। বুধবার সন্ধ্যায় ৬টা নাগাদ কলকাতা-বাসন্তী হাইওয়ের রাস্তার ধারে বাড়ির কিছু ধারে ইটভাটার কাছে পরিত্যক্ত দোকান থেকে নিখোঁজ বালকের পচাগলা দেহ থেকে গন্ধ বেরোতে থাকে। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তারা গিয়ে দেখে নিখোঁজ বালক রাকিবুলের মৃতদেহ পড়ে রয়েছে। পরিবারকে খবর দিলে দেখে তাদের হারানো ছেলে। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

কি কারণে রাকিবুলকে খুন করে দোকানে ফেলে রাখলো? পারিবারিক বিবাদ না জমি সংক্রান্ত গণ্ডগোলের জের, প্রতিবেশী সঙ্গে পরিবারের গন্ডগোলের জেরে এই খুন কিনা তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ন্যাজাট থানার পুলিশ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পাঠিয়েছে। মৃত বালকের বাবা সিরাজুল মোল্লা বলেন, আমার ছেলেকে পরিকল্পনা করে খুন করে। ওই দোকানের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। এর সঠিক তদন্ত করে পুলিশ গ্রেপ্তার করুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+