বড়দিনে প্রভু যীশুর কাছে চা বাগান খোলার প্রার্থনা কালচিনিতে
বড়দিনে প্রভু যীশুর কাছে চা বাগান খোলার প্রার্থনা কালচিনিতে
আজ বড়দিন উপলক্ষে সমস্ত মানুষ যখন আনন্দে মেতে উঠেছে ঠিক সেই সময় দেখা গেল প্রভু যীশুর কাছে চা বাগান খোলার আর্জি জানাতে ব্যস্ত চা বাগানের শ্রমিকরা। বহু দিন ধরে বন্ধ হয়ে পরে আছে কালচিনির চা বাগান। শ্রমিকরা সকলে মিলে প্রভুর কাছে প্রার্থনার সাথে সাথে বন্ধ চা বাগানের খোলার আর্জি।

বুধবার সকাল থেকেই আনন্দে মেতে উঠেছে সাধারণ মানুষ থেকে শুরু করে কচি কাঁচারাও। আজ এইদিনটি যীশুর কাছে প্রার্থনা জানাবে অনেকেই কিন্তু বড়দিনের উৎসবে ডুয়ার্সের কালাচিনি চা বলয়ের আন্যতম বড় উৎসব বড়দিন। আজ সমস্ত জায়গায় থেকে এখানে চলে আসে বহু মানুষ।
চূড়ান্ত প্রস্তুতির মধ্যে সব জায়গার পাশাপাশি ডুয়ার্সের কালচিনি ব্লকের বন্ধ মধু চা বাগানেও চলছে বড়দিনের প্রস্তুতি গীর্জার ঘর সাজিয়ে তোলা হচ্ছে। এছাড়া চলছে বড়দিনের ভিবিন্ন ধরনের প্রস্তুতি। বাগানের শ্রমিকরা জানান যে কোনোরকম ভাবে চলছে বড়দিনের প্রস্তুতি পর্ব হাতে অর্থ নেই পাঁচ বছর ধরে বাগান বন্ধ হয়ে আছে দুবেলা দুমুঠো খাবার ঠিকমত জুটছে না আমাদের।
শ্রমিকরা জানিয়েছেন আজ আমরা সকলে মিলে প্রভু যীশুর কাছে প্রার্থনা করবো যাতে শীঘ্রই এই চা বাগান খুলে যায়। এই চা বাগান খুললেই আমাদের সব সমস্যা মিটে যাবে এবং পরিবারের মানুষ জন দুই বেলা খেয়ে বেঁচে থাকতে পারবো।












Click it and Unblock the Notifications