Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মাথায় হাত ইডির, বাজেয়াপ্ত রোজভ্যালির বিপুল সম্পত্তি বেদখল! আমানতের টাকা আর পাবেন তো?

Rose Valley chit fund case: বেসরকারি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির বাজেয়াপ্ত করা সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে। যা নিয়ে বাড়ছে উদ্বেগ। আর সেই উদ্বেগ থেকেই রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই সঙ্গে স্বরাষ্ট্র সচিব, IG, DG, প্রিন্সিপাল সেক্রেটারিকেও এই বিষয়ে চিঠি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অবহিত করেছে বলে জানা যাচ্ছে।

শুধু বাংলাই নয়, বিহার সহ আরও কয়েকটি রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, IG, DG, প্রিন্সিপাল সেক্রেটারিকেও ইডির তরফে চিঠি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যেখানে একাধিক রাজ্যের মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে যেভাবে রোজভ্যালির (Rose Valley chit fund case) সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে তা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে।

Gautam Kundu

একই সঙ্গে এই বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার কথাও বলা হয়েছে। শুধু তাই নয়, যে সমস্ত জায়গায় রোজভ্যালির সম্পত্তি বেদখল (Rose Valley chit fund case) হয়ে গিয়েছে তা যাতে দ্রুত মুক্ত করে দেওয়া হয় সেই বার্তাও ওই চিঠিতে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, বেসরকারি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রি করে যাতে তাড়াতাড়ি আমানতকারীদের অর্থ ফিরিয়ে দেওয়া যায় সেই চেষ্টাও করা হচ্ছে বলে দাবি।

ইডি সূত্রে জানা গিয়েছে, আদালতের নির্দেশ ছিল রোজভ্যালির বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের অর্থ ফিরিয়ে দিতে হবে। সেই সম্পত্তিগুলির তালিকা তৈরি করার কাজ শুরু হয়। আর তা আবারও সার্ভে করতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা।

দেখা যায়, পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, উড়িষ্যা, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র ও ত্রিপুরা সহ নয় রাজ্যে রোজভ্যালির বাজেয়াপ্ত হওয়া বিপুল সম্পত্তি বেশির ভাগটাই বেদখল হয়ে গিয়েছে। সেই কারণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি চলতি সপ্তাহের শুরুতেই নয় রাজ্যের প্রশাসনিক কর্তাদের চিঠি দেয়। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি যা দখল হয়ে রয়েছে সেগুলো অবিলম্বে দখল মুক্ত করে ইডির হাতে যাতে তুলে দেওয়া হয় সেই কথাই জানানো হয়েছে।

এহেন চিঠির পর ইডির তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই নজর সবার। বলে রাখা প্রয়োজন, রোজভ্যালির বিপুল চিটফাণ্ডের তদন্ত করছে সিবিআই এবং ইডি। সুপ্রিম কোর্টের নির্দেশেই এই সংক্রান্ত তদন্ত হচ্ছে। ইতিমধ্যেই চিটফান্ড সংস্থার বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এমনকী টাকা ফেরতের প্রক্রিয়াও শুরু হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+