আম্ফান ত্রাণ দুর্নীতি বিক্ষোভে বন্দুক উঁচিয়ে তেড়ে এলেন সিপিএম বিধায়কের রক্ষী, ধুন্ধুমার আমডাঙায়

আম্ফান ত্রাণ দুর্নীতি বিক্ষোভে বন্দুক উঁচিয়ে তেড়ে এলেন সিপিএম বিধায়কের রক্ষী, ধুন্ধুমার আমডাঙায়

আম্ফান পরিস্থিতি নিয়ে আমডাঙায় সিপিএমের বিক্ষোভে ধুন্ধুমার কাণ্ড। বন্দুক নিয়ে বিপক্ষের দিকে তেড়ে গেলেন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যের দেহরক্ষী। এই নিয়ে হুলুস্থূল কাণ্ড বাঁধে আমডাঙা। থানার সামনে হাতাহাতি চললেও এগিয়ে আসেননি কোনও পুলিসকর্মী। যদিও দেহরক্ষীর আচরণ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চাননি সিপিএম বিধায়ক।

আমডাঙায় বিক্ষোভ সিপিএমের

আমডাঙায় বিক্ষোভ সিপিএমের

আম্ফানে ত্রাণ বণ্টনে দুর্নীতির অভিযোগে আমডাঙা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিল সিপিএম নেতৃত্বে ছিলেন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। আম্ফানে ক্ষতিগ্রস্তরা ত্রাণ পাচ্ছেন না। এমনই অভিযোগ করেছেন তাঁরা। আর এই দুর্নীতিকে হাতিয়ার করেই একুশের ভোটের আগে সুর চড়াচ্ছে সিপিএম।

আমডাঙায় ধুন্ধুমার

আমডাঙায় ধুন্ধুমার

আমডাঙায় ত্রাণ দুর্নীতি নিয়ে যখন বক্তব্য রাখছিলেন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য ঠিক তখন ধুন্ধুমার বাঁধে বিরোধীদের সঙ্গে। সিপিএম বিধায়কের দেহ রক্ষী হঠাৎই গাড়ি থেকে নেমে বন্দুক উঁচিয়ে তেড়ে যান বিরোধীদের দিকে। এই নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয় আমডাঙায়। বিধায়ক নিজে গিয়ে পরিস্থিতি সামাল দেন।

মন্তব্যে নারাজ সিপিএম

মন্তব্যে নারাজ সিপিএম

কেন তন্ময় ভট্টাচার্যের দেহরক্ষী বন্দুক উঁচিয়ে তেড়ে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি তিনি। সূত্রের খবর, দেহরক্ষী ভেবেছিলেন বিধায়কের উপর হামলা চালানো হবে তার জন্যই তিনি বন্দুক নিয়ে তেড়ে গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে।

দিকে দিকে বিক্ষোভ

দিকে দিকে বিক্ষোভ

এদিকে হুগলিতেও আম্ফান নিয়ে দুর্নীতির অভিযোগে বিজেপি বিক্ষোভ দেখায়। বিক্ষোভ চলাকালীন তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে বিজেপির। হাতাহাতিতে পরিণত হয় পরিস্থিতি। শেষে পুলিস গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। লাঠি বাঁশ নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+