ফের রাজ্য মন্ত্রিসভার রদবদল, দায়িত্ব বাড়তে পারে সুব্রতর
ফের রাজ্য মন্ত্রিসভার রদবদল, দায়িত্ব বাড়তে পারে সুব্রতর
এগিয়ে আসছে পুরভোট। বিধানসভা ভোটের আগে এই নির্বাচনেই অ্যাসিড টেস্ট হবে তৃণমূল কংগ্রেসের। তাই কাজে কোনও ত্রুটি রাখতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেকথা মাথায় রেখেই আগামিকাল ফের রাজ্য মন্ত্রিসভায় রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সূত্রের খবর সুব্রত মুখোপাধ্যায়ের দায়িত্ব বাড়তে চলেছে। অচিরাচরিত শক্তি দফতরটি পেতে চলেছেন তিনি। অন্যদিকে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরটি পেতে চলেছেন বিনয় কৃষ্ণ বর্মন। বনমন্ত্রী হতে চলেছে রাজীব বন্দ্যোপাধ্যায়। এবং শান্তিরাম মাহাতো পেতে চলেছেন পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর। আগামীকাল সকালেই জারি হতে পারে নোটিফিকেশন এমনটাই খবর নবান্ন সূত্রে।












Click it and Unblock the Notifications