আগামী ৪৮ ঘন্টায় বিক্ষিপ্ত বৃষ্টি! মহালয়ার জন্য কোন সতর্কতা জানাল আবহাওয়া দফতর

মাঝে মাত্র দুটি দিন। তারপরেই মহালয়া। মঙ্গলবার ও বুধবার সকাল থেকে বৃষ্টি ভুগিয়েছে সাধারণ জনগণকে। বিশেষ করে যাঁরা পুজোর বাজারে ব্যস্ত তাঁরা পড়েছিলেন বিপাকে।

মাঝে মাত্র দুটি দিন। তারপরেই মহালয়া। মঙ্গলবার ও বুধবার সকাল থেকে বৃষ্টি ভুগিয়েছে সাধারণ জনগণকে। বিশেষ করে যাঁরা পুজোর বাজারে ব্যস্ত তাঁরা পড়েছিলেন বিপাকে। এদিন আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় কলকাতায় বৃষ্টি কমবে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে আগামী ৪৮ ঘন্টায়।

মৌসুমী অক্ষরেখা সক্রিয়

মৌসুমী অক্ষরেখা সক্রিয়

মঙ্গলবার ও বুধবার যে বৃষ্টি ভুগিয়েছে তা বর্ষার বৃষ্টি। রাজ্যের ওপর মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণে এই বৃষ্টি বলেও জানিয়েছেন আবহাওয়া দফতর। দুদিটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। একটি রয়েছে অসম ও নাগাল্যান্ডের কাছে। এপর একটি রয়েছে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর কাছে বঙ্গোপসাগরের ওপরে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আগামী ৪৮ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে বৃষ্টিপাত কম হওয়ার পূর্বাভাস পাওয়া গেলেও, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের আট জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি তবে কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিরও হতে পারে বলে জানানো হয়েছে।

মহালয়ার আবহাওয়া

মহালয়ার আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মহালয়ায় প্রবল বৃষ্টির সম্ভাবনা কম। ওই দিন আবহাওয়া আগের দিনের থেকে তুলনামূলক ভাল থাকতে পারে। তবে পুজোর মধ্যে বৃষ্টি হবে কিনা, তা এখনই বলতে পারছে না আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+