সিইএসসি নিয়ে মামলা গড়াল কলকাতা হাইকোর্টে

সিইএসসি নিয়ে মামলা গড়াল কলকাতা হাইকোর্টে

সিইএসসি-র বাড়তি বিল নিয়ে নাগরিক হইচই এবার গড়াল আদালত পর্যন্ত। হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। এদিন শুনানি শুরু হলে দেখা যায় সিইএসসি-র বদলে কলকাতা ইলেকট্রিক সাপ্লাই নামে কোনো সংস্থাকে মামলায় যুক্ত করা হয়েছে। আদালত সেই ভুল শুধরে নিতে নির্দেশ দিয়েছে মামলাকারীকে।

সিইএসসি নিয়ে মামলা গড়াল কলকাতা হাইকোর্টে

অভিযোগ, লক ডাউনে বাড়িতে লোক পাঠিয়ে মিটার রিডিং নিতে না পারায় গড়ে বিল পাঠানোর জন্য ৬ মে বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থার থেকে অনুমতি নেয় ওই সংস্থা। অথচ তার দু' মাস আগেও গড়ে এবং বেশি বিল পাঠানো হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

আম্পানের পর শহরের বহু গ্রাহক সাত-দশ বা কোথাও তারও বেশিদিন বিদ্যুৎহীন ছিলেন। অথচ সেই মাসেই কি করে এত বেশি বিল আসে তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে মামলায়।
শুধু সিইএসসি নয়, হাইকোর্টে জনস্বার্থ মামলায় যুক্ত করা হয়েছে রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমকেও। লক ডাউনের মধ্যে গ্রাহকদের কিছু ছাড় দিতে কেন্দ্র ৯০ হাজার কোটি টাকা দিয়েছিল দেশের বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলিকে।

কিন্তু অভিযোগ, এ রাজ্যে কোনো বণ্টন সংস্থাই গ্রাহকদের সেই ছাড় দেয়নি। কিন্তু কেন্দ্রের টাকা নিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+