মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের এক্সটেনশনে আপত্তি! দিল্লিতে বদলির নির্দেশ কেন্দ্রের

মুখ্যসচিব হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায়ের তিনমাস এক্সটেনশন চেয়ে রাজ্য সরকার চিঠি দিয়েছিল কেন্দ্রকে। ইতিমধ্যে সেই অনুমোদনও চলে এসেছিল।

মুখ্যসচিব হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায়ের তিনমাস এক্সটেনশন চেয়ে রাজ্য সরকার চিঠি দিয়েছিল কেন্দ্রকে। ইতিমধ্যে সেই অনুমোদনও চলে এসেছিল। কিন্তু তারপরই কেন্দ্র সরকার সোমবারের মধ্যে তাঁকে দিল্লির নর্থ ব্লকে রিপোর্টিং করতে বলা হল। কেন্দ্র সরকারের ক্যাবিনেট নিয়োগ কমিটির এই সিদ্ধান্তে বিতর্ক তৈরি হয়েছে।

আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে রিপোর্ট করতে নির্দেশ

শুক্রবার কেন্দ্রের তরফে আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানানো হয়েছে, রাজ্যের বর্তমান মুখ্যসচিব যেন ৩১ মে দিল্লির নর্থ ব্লকে রিপোর্টিং করেন। তাঁকে দিল্লিতে কাজে যোগ দিতে বলা হয় ওই চিঠিতে। রাজ্যকেও চিঠি দিয়ে কেন্দ্র নির্দেশ দিয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিতে। কেন্দ্রের এই পদক্ষেপের ফলে ফের রাজ্যের সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে।

৩১ মে মুখ্যসচিব আলাপন বন্দ্য্যোপাধ্যায়ের চাকরির মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে আরও তিনমাস রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য কেন্দ্রের কাছে অনুমোদন চেয়ে পাঠায় রাজ্য। সেই অনুমোদন পেয়ে যাওয়ার পরও কেন্দ্র ফের চিঠি দিয়ে তাঁকে দিল্লিতে কাজে যোগ দেওয়ার জন্য তলব করল।

অর্থাৎ মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের তিনমাসের মেয়াদ বাড়ানো সিদ্ধান্তে অনুমোদন দিলেও রাজ্যের মুখ্যসচিব হিসেবে তাঁকে রেখে দেওয়ার বিরোধিতাতই এই সিদ্ধান্ত বলে রাজ্যের তরফে অভিযোগ করা হয়েছে। সেই কারণেই দিল্লির নর্থ ব্লকে তাঁকে রিপোর্ট করতে বলা হয়েছে।

উল্লেখ্য, রাজ্যের তরফে এদিনই তাঁকে দিঘা উন্নয়ন পর্যদের দায়িত্ব দেওয়া হয়। সাম্প্রতিক ঘূর্ণিঝড় ইয়াসের জেরে বিধ্বস্ত দিঘাকে ফের স্বাভাবিক অবস্থায় ফেরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যসচিবের উপর ভরসা রাখেন। তাঁকে দিঘা উন্নয়নের দায়িত্ব সঁপে দেন। কিন্তু দুপুরে এই দায়িত্ব দেওয়ার পর সন্ধ্যাতেই বিপত্তি বাঁধে কেন্দ্রের নির্দেশে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রিভিউ মিটিং এড়িয়ে যাওয়ার পর কেন্দ্রের তরফে এই চিঠি বিশেষ তাৎপর্যপূর্ণ এবং সংঘাতপূর্ণও বটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+