মারাত্মক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে! শুভেন্দুকে ফোন 'মোদীর দূতে'র
কেন্দ্রের প্রকল্পের নাম বদলের অভিযোগ! শুধু তাই নয়, সে বিষয়ে রাজ্য সরকারের তরফে কৃতিত্বও নেওয়া হচ্ছে। বিস্তারিত তথ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি চিঠি লেখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তা কেন্দ্রের কাছ
কেন্দ্রের প্রকল্পের নাম বদলের অভিযোগ! শুধু তাই নয়, সে বিষয়ে রাজ্য সরকারের তরফে কৃতিত্বও নেওয়া হচ্ছে। বিস্তারিত তথ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি চিঠি লেখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তা কেন্দ্রের কাছে পৌঁছানোর ২৪ ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীর ফোন বিরোধী দলনেতাকে।

জানা গিয়েছে, আজ শুক্রবার কেন্দ্রীয়মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই বিষয়ে দীর্ঘক্ষণ শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন বলে জানা গিয়েছে।
সুত্রের খবর, বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে কেন্দ্রের তরফে। এমনকি এই বিষয়ে ব্যবস্থ নেওয়া হতে পারে বলেও শুভেন্দু অধিকারীকে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কোনও প্রতিক্রিয়া দেননি শুভেন্দু অধিকারী। এমনকি কেন্দ্রের তরফেও এই বিষয়ে কোনও বক্তব্য দেওয়া হয়নি। তবে জানা যাচ্ছে, রাজ্যের বরাদ্দ এই প্রকল্পে কিছুটা কাটছাট করতে পারে কেন্দ্রীয় সরকার।
সম্প্রতি 'জল স্বপ্ন' নামে একটি প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রকল্প ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দলনেতার দাবি, কেন্দ্রের 'জল জীবন মিশন' আসলে কেন্দ্রের 'জল স্বপ্ন' প্রকল্প।
শুভেন্দু অধিকারীর দাবি, 'জল স্বপ্ন' আসলে রাজ্যের টাকায় তৈরি কোনও প্রকল্প নয়। এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে বার্তাও দিয়েছেন বিরোধী দলনেতা। সেখানে তিনি লিখেছেন, ''পশ্চিমবঙ্গ সরকারের নতুন "স্টিকার প্রকল্প" হল জল স্বপ্ন প্রকল্প। কেন্দ্রীয় বঞ্চনার মালা জপতে জপতে কখন যে কেন্দ্রীয় প্রকল্পগুলির নামের ওপর লেবেল সাঁটিয়ে নিজের প্রকল্প বলে চালিয়ে দেবে আপনি ধরতেও পারবেন না'' !!!
শুধু তাই নয়, এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে হিসাবও তুলে ধরেছেন বিরোধী দলনেতা। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কোনও অবদান না থাকলেও এই প্রকল্প নিজেদের নামে চালানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ।
প্রধানমন্ত্রীর কাছে এই চিঠি যাওয়া মাত্র এই বিষয়ে হস্তক্ষেপ করে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত। আর এরপরেই আজ শুক্রবার শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা সারলেন কেন্দ্রীয় এই মন্ত্রী। এখন দেখার এই বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়?
তবে কেন্দ্রের প্রকল্পের নাম বদলের অভিযোগ নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার কেন্দ্রের প্রকল্পগুলির নাম বদল করে রাজ্যের প্রকল্প বলে দাবি করা হয়েছে। এমনকি প্রধানমন্ত্রী সড়ক যোজনা, আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের নাম মুছে দেওয়ারও অভিযোগ উঠেছিল। আর সেই বিতর্কের মধ্যেই ফের একবার কেন্দ্রের প্রকল্প নিজেদের নামে চালানোর অভজগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে! আর তা নিয়েই সরব বঙ্গ বিজেপি নেতৃত্ব।












Click it and Unblock the Notifications