রাজ্যে করোনা মোকাবিলা, মুখ্যমন্ত্রীর কাজ নিয়ে একের পর এক প্রশ্ন তুললেন বাবুল

রাজ্যে করোনা ভাইরাস মোকাবিলায় পদক্ষেপ নিয়ে নয়, মুখ্যমন্ত্রীর কার্যকলাপ নিয়ে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

রাজ্যে করোনা ভাইরাস মোকাবিলায় পদক্ষেপ নিয়ে নয়, মুখ্যমন্ত্রীর কার্যকলাপ নিয়ে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বাবুলের প্রশ্ন এটা কোন ধরনের মানসিকতা যে জেলায় জেলায় প্রশাসনিক মিটিং এমন কি নবান্নের মিটিং-ও ক্যামেরার সামনে করতে হবে। এটা কি প্রচারের লোভ, প্রশ্ন তুলেছেন বাবুল।

মুখ্যমন্ত্রী অফিসিয়াল মিটিং ক্যামেরার সামনে কেন?

মুখ্যমন্ত্রী অফিসিয়াল মিটিং ক্যামেরার সামনে কেন?

কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র প্রশ্ন মুখ্যমন্ত্রীর অফিসিয়াল মিটিং কেন ক্যামেরার সামনে হবে। তিনি আরও বলেছেন, পৃথিবীর কোনও মন্ত্রীই এটা করেন না। তিনি বলেছেন, এটা মাঠে ঘাটের কোনও মিটিং নয়, এটা নবান্নের মিটিং।

ডেলোর মিটিং-এ প্রেস ছিল না কেন, প্রশ্ন বাবুলের

ডেলোর মিটিং-এ প্রেস ছিল না কেন, প্রশ্ন বাবুলের

বাবুল সুপ্রিয় একইসঙ্গে প্রশ্নব তুলেছেন ডেলোর মিটিং-এ কেন প্রেসকে ডাকা হয়নি। প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন রাজ্যে ক্ষমতার আসার কিছু সময় পরে মুখ্যমন্ত্রী সেই সময় দলের রাজনীতিক এবং বেআইনি অর্থলগ্নিকারী সংস্থার কর্ণধারদের নিয়ে মিটিং করেছিলেন বলে অভিযোগ।

তাপস পালের মৃত্যুর পরেও আক্রমণ

তাপস পালের মৃত্যুর পরেও আক্রমণ

গতমাসে তাপস পালের মৃত্যুর পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন বাবুল সুপ্রিয়। তিনি বলেছিলেন ভুবনেশ্বরে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে গেলেও, পাশের ঘরে থাকা তাপস পালের সঙ্গে দেখা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তাপসদা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

আয়ুষ্মান ভারত থেকে কেন দূরে রাজ্য, প্রশ্ন তুলেছিলেন বাবুল

আয়ুষ্মান ভারত থেকে কেন দূরে রাজ্য, প্রশ্ন তুলেছিলেন বাবুল

গত সপ্তাহেই বাবুল প্রশ্ন তুলেছিলেন, আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বাংলা কেন দূরে। টুইটে তাঁর অভিযোগ ছিল শুধুমাত্র রাজনৈতিক কারণে এই প্রকল্পে শামিল হয়নি রাজ্য সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+