বিজেপির নির্দেশে জওয়ানরা অনেক কিছু করতে বাধ্য হচ্ছেন, ভোট প্রচারে বিস্ফোরক মমতা

বিজেপির নির্দেশে জওয়ানরা অনেক কিছু করতে বাধ্য হচ্ছেন। কিন্তু ওদের কোনও দোষ নেই। ভোট প্রচারে বেরিয়ে বিজেপিকে একহাত নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরেই কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার নিয়ে বিস্ফোরক তৃণমূল নেত্রী।

চতুর্থ দফার আগে ব্যাক টু ব্যাক সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির বলাগড় থেকে শ্রীরামপুর। একেবারে শেষ মুহূর্তের প্রচার সারলেন তিনি। বৃহস্পতিবার প্রচারের শুরু থেকেই বিজেপিকে চাঁছাছোলা ভাষায় তীব্র আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে নাম না করে ফের একবার রাজীব বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন তিনি। গদ্দার বলে তোপ তৃণমূল সুপ্রিমোর। তবে এদিন শ্রীরামপুরের সভা থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ফের অভিযোগ করেন মমতা।

বিজেপির নির্দেশে জওয়ানরা অনেক কিছু করতে বাধ্য হচ্ছেন

বিজেপির নির্দেশে জওয়ানরা অনেক কিছু করতে বাধ্য হচ্ছেন

এদিন ভোট প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির হয়ে কাজ করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিন্তু নেত্রী বলেন। ওদের আমি দোষ দেখি না। তাঁর অভিযোগ, কেন্দ্র তথা বিজেপি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নির্দেশ দিচ্ছে প্রচারের সময়সীমা শেষ হওয়ার পর স্থানীয়দের ভয় দেখাতে। তাই বাধ্য হয়ে অনেককিছু করতে হচ্ছে তাঁদের। এমনকি গ্রামের মহিলাদেরও ভিয় দেখানো হচ্ছে বলে অভিযোগ, এদিন তিনি বলেন, কোথাও কোনও অশান্তি হলে সরাসরি থানায় যান। অভিযোগ দায়ের করুন। কেউ যদি বলে এলাকায় ১৪৪ ধারা জারি আছে। তবে জানবেন ওটা মিথ্যে কথা। শুধুমাত্র বুথের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকে। আর কোথাও নয়।

অন্যায় যে করবে তাঁর বিরুদ্ধে অ্যাকশন হবে

অন্যায় যে করবে তাঁর বিরুদ্ধে অ্যাকশন হবে

মমতা এদিন সাফ জানান, সেন্ট্রাল ফোর্স তাঁদের 'বন্ধুসম'। এরপরই তিনি বিজেপির বিরুদ্ধে পারদ চড়ান। তিনি বলেন, অন্যায় যে করবে ,তাকেই শাস্তি পেতে হবে। সেক্ষেত্রে মমতা বলেন, 'অন্যায় যে করবে তাঁর বিরুদ্ধে অ্যাকশন হবে, সে আমিই হই আর আপনিই হোন। '

তৃণমূলের জয় নিশ্চিত

তৃণমূলের জয় নিশ্চিত

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার বিজেপিকে আক্রমণ করে বলেন, মানুষকে ভয় দেখিয়ে লাভ নেই। বিজেপি নানা ভাবে চেষ্টা করছে। কিন্তু তাতে কিছু যায় আসে না বলেই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। সভা থেকেও একাধিক ইস্যুতে বিজেপিকে তুলোধোনা করেন তিনি। গ্যাস-পেট্রলের দাম বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রকে নিশানা করেন তিনি। সাধারণ মানুষকে উদ্দেশ করে বলেন, "একটা ভোটও যেন অন্য কোনও দলে না যায়। প্রতিটি ভোট দিতে হবে তৃণমূলে। তবেই আজীবন মিলবে বিনামূল্যে রেশন ও অন্যান্য সমস্ত প্রকল্পের সুবিধা।

মোদী-শাহকে আক্রমণ মমতার

মোদী-শাহকে আক্রমণ মমতার

শ্রীরামপুরের জনসভাতেও নরেন্দ্র মোদী-অমিত শাহের বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ শানান। শ্রীরামপুরের নির্বাচনী জনসভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপি দেশকে ভুলিয়ে দিচ্ছে। নরেন্দ্র মোদী নিজের নামে স্টেডিয়াম করছে। অমিত শাহ সারাক্ষণ কীভাবে দাঙ্গা, গুণ্ডামি করা যায় তাই ভাবে। তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে ব্যালট বক্স থেকে খালি করে দেবেন।' তিনি স্লোগান তোলেন, 'বিজেপি হঠাও'। ডোমজুড়ে জনসভা থেকেও আক্রমণের যে রেশ বজায় ছিল তাঁর। পাশাপাশি টাকা বিলির অভিযোগও ফের একবার তোলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+