করোনা লকডাউনে রাজ্যের কিস্তি মেটাল কেন্দ্র, আসছে ৩,৪৬১ কোটি টাকা

করোনা লকডাউনে রাজ্যের কিস্তি মেটাল কেন্দ্র, আসছে ৩,৪৬১ কোটি টাকা

করোনা ভাইরাস মোকাবিলায় কোষাগারের অবস্থা অত্যন্ত খারাপ। তাই কেন্দ্রের কাছে আর্থিক প্যাকেজ দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবেদন মেনে অবশেষে রাজ্যের জন্য বরাদ্দ এপ্রিল মাসের কিস্তির টাকা মিটিয়ে দিচ্ছে অর্থমন্ত্রক। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই ৩৪৬১ কোটি টাকা দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

রাজ্যে দাবি মেনে টাকা দিল কেন্দ্র

রাজ্যে দাবি মেনে টাকা দিল কেন্দ্র

করোনা মোকাবিলায় সব রাজ্যকেই জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে বিশেষ অনুদান দেওয়া হয়েছিল রাজ্যগুলিকে। কিন্তু তারপরেও রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রীর কাছে বাড়তি প্যাকেজ চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দাবি মেনেই দ্বিতীয় দফার বৈঠকরে আগেই বাড়তি টাকা দেওয়ার অনুমোদন দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। কেন্দ্রীয় কর থেকে প্রাপ্য রাজ্যের ৩৮৬১ কোটি টাকার িকস্তি মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অনুদান পাবে অন্য রাজ্যগুলিও

অনুদান পাবে অন্য রাজ্যগুলিও

পঞ্চদশ কমিশনের সুপারিশ মেনেই রাজ্যগুলিকে কেন্দ্রীয় কর থেকে প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মোট ৪৬৩৮.১০ কোটি টাকা রাজ্যগুলির মধ্যে বণ্টন করা হচ্ছে। তারমধ্যে পশ্চিমবঙ্গ পাচ্ছে ৩৮৬১ কোটি টাকা। জম্মু-কাশ্মীর এবং লাদাখকেও ৪১ শতাংশ টাকা দিতে বলা হয়েছে। সবচেয়ে বেশি টাকা পাচ্ছে উত্তর প্রদেশ ৪২৫৫.১৯ কোটি টাকা। তারপরে বিহার(৪৬১৩.৯৬ কোটি টাকা) এবং মধ্যপ্রদেশ(৩৬৩০.৬ কোটি টাকা)।

লকডাউন বৃদ্ধির সম্ভাবনা

লকডাউন বৃদ্ধির সম্ভাবনা

দেশে যে গতিতে এগোচ্ছে করোনা ভাইরাস তাতে ৩ মে-র পর লকডাউন আরও ২ সপ্তাহ বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যেও সেই ইঙ্গিত মিলেছে। তিনি ধাপে ধাপে লকডাউন তোলার কথা বলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+