ভোট পরবর্তী হিংসাতে সমস্ত অভিযোগের নথি চেয়ে রাজ্য পুলিশের ডিজিকে ইমেল সিবিআইয়ের
ভোট পরবর্তী সন্ত্রাস মামলাতে তৎপরতা বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুরোদমে তদন্ত শুরু হওয়ার আগেই রাজ্য পুলিশের ডিজিকে চিঠি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। ভোট পরবর্তী হিংসার সমস্ত অভিযোগের নথি চাওয়া হয়েছে। শু
ভোট পরবর্তী সন্ত্রাস মামলাতে তৎপরতা বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুরোদমে তদন্ত শুরু হওয়ার আগেই রাজ্য পুলিশের ডিজিকে চিঠি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। ভোট পরবর্তী হিংসার সমস্ত অভিযোগের নথি চাওয়া হয়েছে। শুধু তাই নয়, কয়েকটি ধর্ষণের অভিযোগ, কটি খুনের অভিযোগ দায়ের হয়েছে সমস্ত অথি চেয়ে ডিজিকে ইমেল করা হয়েছে।

শুধু তাই নয়, ওই ইমেলে অভিযোগের ভিত্তিতে করা পদক্ষেপের বিশদ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। মামলাগুলি এখন কি পরিস্থিতি রয়েছে সেই বিষয়ে তথ্যও তলব করা হয়েছে। সিবিআই সূত্রের খবর, প্রতিটি ঘটনা খতিয়ে দেখা হবে।
শুধু তাই বিস্তারিত নথি হাতে আসার পরেই প্রত্যেকটি অভিযোগের ভিত্তিতে আলাদা করে মামলা দায়ের করা হবে সিবিআইয়ের তরফে। আর সেই মামলার ভিত্তিতেই প্রত্যেকটি ঘটনার তদন্ত শুরু করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী চারটি স্পেশাল টিম তৈরি করা হয়েছে। আর এই চারটি টিমের মধ্যে ২৫ থেকে ৩০ জনের একটা দল কাজ করবে। এমনটাই জানা যাচ্ছে। শুধু তাই নয়, প্রত্যেকটি টিমকে নেতৃত্ব দেবে জয়েন্ট ডিরেক্টর অফিসার পদমর্যাদার একজন করে অফিসার।
শুধু তাই নয়, প্রতি দলে থাকছেন তিনজন এসপি পদমর্যাদার অফিসার। থাকছেন ২ জন করে ডিআইজি পদমর্যাদার আধকারিকও। জানা যাচ্ছে, সোমবার এই টিম কলকাতাতে পা রাখবে। দেরাদুন, মুম্বই সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিবিআই অফিসাররা কলকাতায় আসবেন।
নিজাম প্যালেসে উচ্চ পর্যায়ের একটি বৈঠক সোমবার হওয়ার কথা রয়েছে। আর সেই বৈঠকের পরেই পরবর্তী বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে হাইকোর্টের রায়ের পরেই দিল্লিতে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়। সেখাণে সিবিআই আধিকারিক থেকে শুরু করে দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন।
শুধু তাই নয়, ছিলেন আইনজীবীরা। হাইকোর্টের রায় অনুসারে কীভাবে তদন্ত প্রক্রিয়া কীভাবে এগোবে সে বিষয়ে মূলত আলোচনা হয় ওই বৈঠকে। আর এরপরেই চারজনের স্পেশাল এই টিম তৈরি করা হয়েছে। আর এই টিম তৈরি হওয়ার পরেই 'ভোট পরবর্তী হিংসা' সংক্রান্ত যত রকম অভিযোগ দায়ের হয়েছে, সেই সংক্রান্ত তথ্য চাওয়া হল।
কলকাতা হাইকোর্টে যে রিপোর্ট জমা পড়েছে তাতে মোট ২৯টি খুনের মামলা এবং ১২টি ধর্ষণের মামলা রয়েছে। এমনটাই তথ্য পেয়েছে সিবিআই। এবার সেই বিষয়ে বিস্তারিত তথ্য চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে একদিকে যখন সিবিআইয়ের তরফে তদন্তের প্রস্তুতি শুরু হয়েছে অন্যদিকে হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।












Click it and Unblock the Notifications