নারদ কাণ্ডে সকালেই ফিরহাদ, মদন, শোভন, সুব্রত-র বাড়িতে সিবিআই! নিয়ে যাওয়া হল নিজাম প্যালেসে

নারদ মামলায় (narad case) তৎপরতা সিবিআই-এর। এদিন সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম (firhad hakim) , সুব্রত মুখোপাধ্যায় (subrata mukherjee) ছাড়াও মদন মিত্র (madan mitra) এবং শোভন চট্ট

নারদ মামলায় (narad case) তৎপরতা সিবিআই-এর। এদিন সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম (firhad hakim) , সুব্রত মুখোপাধ্যায় (subrata mukherjee) ছাড়াও মদন মিত্র (madan mitra) এবং শোভন চট্টোপাধ্যায়ের (sovan chatterjee) বাড়িতে হানা দেয় সিবিআই-এর বিশেষ দল। তাঁদের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়েছে।

ফিরহাদের অনুগামীদের সঙ্গে বচসা

ফিরহাদের অনুগামীদের সঙ্গে বচসা

এদিন সকালে বিশাল কেন্দ্রীয় বাহিনীর টিম নিয়ে চেতলায় ফিরহাদ হাকিমের বাড়ি ঘিরে ফেলে সিবিআই-এর বিশেষ কল। খবর পেয়েই সেখানে পৌঁছে যান ফিরহাদ হাকিমের অনুগামীরা। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। তবে বাড়ি থেকে বেরোনোর সময় ফিরহাদ হাকিম অনুগামীদের শান্ত করেন। তবে ফিরহাদ হাকিমকে নিয়ে যাওয়ার পরেই চেতলা সেন্ট্রাল রোড অবরোধ করেন তৃণমূলের কর্মী সমর্থকরা।

তাঁকে গ্রেফতার করা হয়েছে, দাবি ফিরহাদের

তাঁকে গ্রেফতার করা হয়েছে, দাবি ফিরহাদের

এদিন সকালে সিবিআই-এর টিমের সঙ্গে বাড়ি থেকে বেরনোর সময় রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করেন, তাঁকে গ্রেফতার করা হয়েছে। স্পিকারের অনুমতি না নিয়ে গ্রেফতারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এরপরেই তাঁকে নিয়ে নিজাম প্যালেসের পথে রওনা হয়ে যায় সিবিআই-এর বিশেষ দল।

একইভাবে হানা সুব্রত-মদন-শোভনের বাড়িতে

একইভাবে হানা সুব্রত-মদন-শোভনের বাড়িতে

ঠিক একইভাবে সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়ে তাঁদেরও তুলে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। অন্যদিকে গণ্ডগোলের আশঙ্কায় নিজাম প্যালেস এলাকা জুড়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে ঘিরে ফেলা হয়েছে।

গ্রেফতার করা হয়নি, প্রথমে বলেছে সিবিআই

গ্রেফতার করা হয়নি, প্রথমে বলেছে সিবিআই

সিবিআই সূত্রে দাবি করা হয়েছে, এঁদের কাউকেই গ্রেফতার করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্যই তাঁদেরকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, কিছুক্ষণের নারদ মামলায় চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। সবার আইনজীবীরা এখনও পর্যন্ত নিশ্চিত করতে পারেননি, তাঁদের মক্কেলদের গ্রেফতার করা হিয়েছে কিনা।

রাজ্যপাল তদন্তে অনুমতি দিয়েছিলেন

রাজ্যপাল তদন্তে অনুমতি দিয়েছিলেন

জানুয়ারি মাসে এই চারজদনের বিরুদ্ধে তদন্তে অনুমতির জন্য রাজ্যপালের কাছে আবেদন জানিয়েছিল সিবিআই। রাজ্যে ভোটের ফল বেরনোর পরে চারজনের বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট পেশ করার অনুমতি দেন রাজ্যপাল। তবে এব্যাপারে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে সিবিআই কোনও চিঠি দেয়নি বলেই জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+