Municipal Recruitment Scam: পুর-নিয়োগে এত বড় দুর্নীতি! অস্বস্তি বাড়িয়ে বড়সড় কেলেঙ্কারি ফাঁস করল সিবিআই

Municipal Recruitment Scam: পুর নিয়োগে প্রশ্ন তৈরি করতে কোনও বিশেষ টিম ছিল না। বাজার থেকে সাধারণ জেনারেল নলেজের বই কিনেই তৈরি হতো প্রশ্ন। চার্জশিটে বিস্ফোরক তথ্য সিবিআই'য়ের। গত কয়েকদিন আগেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা (CBI)।

সেখানে একের পর এক বিস্ফোরক দাবি করা হয়েছে। এর মধ্যেই সামনে আরও এক চাঞ্চল্যকর তথ্য। যা রীতিমত চমকে দেওয়ার মতো। সিবিআই'য়ের (CBI) দাবি, রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগে বড় দায়িত্ব ছিল ধৃত অয়ন শীল এবং তার সংস্থা। আর সেই সুযোগে মোটা টাকার বিনিময়ে একের পর এক পুরসভায় (Municipal Recruitment Scam) বেআইনি নিয়োগ করা হয়েছে।

Municipal Recruitment Scam

শুধু তাই নয়, নিয়োগের (Municipal Recruitment Scam) জন্য যে প্রশ্ন তৈরি করা হতো তা তৈরিতে কোনও বিশেষজ্ঞের মতামত নেওয়া হতো না। ছিল কোনও না কোনও বিশেষ টিমও। একেবারে সাধারণ ভাবে বাজারে পাওয়া যাবে বিভিন্ন জেনারেল নলেজের বই কিনে নিয়ে আসা হতো বলে চার্জশিটে দাবি সিবিআই'য়ের।

শুধু তাই নয়, সেই বই থেকেই অয়ন শীল এবং তার সংস্থার কর্মীরা প্রশ্ন তৈরি করত। আর সেই প্রশ্ন পৌঁছে যেত সমস্ত পুরসভার নিয়োগ প্রার্থীদের কাছে। কার্যত বিস্ফোরক দাবি করা হয়েছে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে। এই বিষয়ে একের পর এক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কথায়, পুরসভা নিয়োগ দুর্নীতি (Municipal Recruitment Scam) মামলায় অয়ন শীলের সংস্থার একের পর এক কর্মীকে জেরা করা হয়েছে। আর তাতে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রশ্ন যে অয়ন শীল এবং অন্যান্য কর্মীরা তৈরি করতেন তাও জেরায় উঠে এসেছে বলেও চার্জশিটে দাবি সিবিআইয়ের। শুধু তাই নয়, দীর্ঘ চার্জশিটে তদন্তকারীদের দাবি, এই অয়ন শীলের জন্যই তার সংস্থার এক কর্মী আত্মঘাতী হয়েছিলেন।

মূলত ওই কর্মী মিডলম্যান হিসাবে কাজ করতেন। চাকরিপ্রার্থীদের সঙ্গে যোগাযোগ তৈরির কাজ করতেন। শুধু তাই নয়, চাকরি প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তুলে তা অয়ন শীলের সংস্থার কাছে পৌঁছে দিতেন। কার্যত মানসিক অবসাদ থেকেই ওই কর্মী আত্মহত্যা করেন বলে দাবি সিবিআইয়ের। এমনকি এই বিষয়ে সংস্থার এক কর্মীই তথ্য দিয়েছেন বলেও চার্জশিটে উঠে আসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+