ভোট পরবর্তী হিংসাতে তদন্তের গতি বাড়াল সিবিআই! রাজ্যের বিভিন্ন জায়গাতে ক্যাম্প অফিস খুলছে তদন্তকারীরা

ধীরে ধীরে মামলাতে গতি বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, আজ শুক্রবার ফের একবার ভাটপাড়া যান সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। ভোট পরবর্তী হিংসায় গত ৬ জুন রহস্যজনক মৃত্যু হয় ভাটপাড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কু

ভোট পরবর্তী হিংসা মামলাতে নয়া মোড়! ধীরে ধীরে মামলাতে গতি বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, আজ শুক্রবার ফের একবার ভাটপাড়া যান সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। ভোট পরবর্তী হিংসায় গত ৬ জুন রহস্যজনক মৃত্যু হয় ভাটপাড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কুলিডিপোর বাসিন্দা বিজেপি কর্মী জয়প্রকাশ যাদবের।

তদন্তের গতি বাড়াল সিবিআই

শুক্রবার বেলা ২-১০ মিনিটে সিবিআইয়ের প্রতিনিধি দল জয়প্রকাশের বাড়িতে যান। তারা দীর্ঘক্ষন নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন। নিহতের পড়শিদের সঙ্গেও কথা বলেন সিবিআইয়ের প্রতিনিধি দল। ঘটনায় পুলিশের ভূমিকা ঠিক ছিল কিনা, তাও জানার চেষ্টা করেন নিহতের পরিবারের কাছ থেকে।

উল্লেখ্য বৃহস্পতিবারও জয়প্রকাশের বাড়িতে যান তদন্তকারী আধিকারিকরা। কিন্তু আজও ঘটনাস্থলে গিয়ে গোটা এলাকার ভিডিওগ্রাফি করেন তদন্তকারী আধিকারিকরা।

তবে শুধু ভাটপাড়া নয়, রাজ্যের একাধিক জেলাতে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছেন আধিকারিকরা। জানা গিয়েছে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পূর্বাঞ্চল ও কলকাতা-এই চারটি ভাগে ভাগ হয়ে কাজ শুরু করে দিয়েছে সিবিআই। সেই মতো শুক্রবার দুপুরে কৃষ্ণনগরে পৌঁছে যান সিবিআইয়ের আধিকারিকরা।

একটি টিম আসানসোলের উদ্দেশে রওনা দিয়েছে ইতিমধ্যেই। অন্য একটি টিম গিয়েছে উত্তরবঙ্গে। সিবিআই সূত্রের খবর, নিজাম প্যালেস বা সিজিও কমপ্লেক্স নয়, সিবিআই টিম চারটি জায়গাতে তাঁদের অফিস খুলছে। একটি ক্যাম্প হচ্ছে দুর্গাপুরে।

সেখান থেকেই বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, সহ বেশ কয়েকটি পশ্চিমের জেলার মামলার তদন্ত করবে। আর একটি ক্যাম্প হবে কোচবিহারে। সেখান থেকেই গোটা উত্তরবঙ্গ অপারেট হবে। বাকি দুটি ক্যাম্প হবে কলকাতা সংলগ্ন এলাকায়।

এই সমস্ত অফিস থেকেই সিবিআই গোয়েন্দারা গোটা বাংলা জুড়ে ভোট পরবর্তী হিংসার তদন্ত করবে।

অন্যদিকে তদন্তের স্বার্থে বিভিন্ন যায়গাতে যাওয়ার প্রয়োজন আছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের। প্রয়োজনে একাধিক প্রভাবশালীকেও জেরা করার প্রয়োজন আছে। আর সেক্ষেত্রে বাংলায় অন্যান্য তদন্ত চালানোর অভিজ্ঞতা ভালো নয় সিবিআইয়ের।

সেখানে দাঁড়িয়ে ভোট পরবতী হিংসা মামলার তদন্তে সিবিআই আধিকারিকদের নিরাপত্তার অভাব রয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আর সেই কারণে বৃহস্পতিবারই চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

দুই কোম্পানি জেলার জন্যে আর বাকি কোম্পানি কলকাতা এবং শহরতলিতে সিবিআই তদন্তকারীদের নিরাপত্তার দায়িত্বে থাকবে। বাংলাতে ভোট পরবর্তী হিংসা মামলাতে ১০৯ জনের একটি টিম তৈরি করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অফিসাররা কাজে এসেছে।

এই অবস্থায় তাঁদের নিরাপত্তার বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে কেদ্রিয় সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+