ভোট পরবর্তী হিংসা মামলাতে ৯টি এফআইআর সিবিআইয়ের, মৃত বিজেপি কর্মীর বাড়িতে তদন্তে উচ্চপদস্থ আধিকারিকরা
ভোট পরবর্তী হিংসা মামলাতে পুরোদমে কাজ শুরু করে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। একেবারে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত সরজমিনে খতিয়ে দেখলেন তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে কাঁকুরগাছিতে খুন হওয়া বিজ
ভোট পরবর্তী হিংসা মামলাতে পুরোদমে কাজ শুরু করে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। একেবারে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত সরজমিনে খতিয়ে দেখলেন তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে কাঁকুরগাছিতে খুন হওয়া বিজেপি কর্মী অভিজিত্ সরকারের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা।

পুরো এলাকা ঘিরে দেখেন তদন্তকারীরা। শুধু তাই নয়, পুরো ঘটনার পুননির্মান করা হয়। করা হয় ক্যামেরাবন্দিও। গত কয়েকদিন আগেও বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবারকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। ঠিক কি ঘটেছিল তা জানার চেষ্টা করেন।
জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে অভিজিৎের দাদা স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল নেতার অভিযোগ জানান। শুধু তাই নয়, পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন। আর এরপরেই সরজমিনে পুরো ঘটনাস্থল ঘুরে দেখলেন তদন্তকারী আধিকারিকরা।
জানা যাচ্ছে, খুব শীঘ্র যাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে তাঁদের জেরা করতে পারেন তদন্তকারীরা।
অন্যদিকে ভোট পরবর্তী হিংসা মামলায় দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে ৯টি এফআইআর রুজু করা হয়েছে। অর্থাত্ ৯টি এফআইআর-এর ভিত্তিতেই তদন্ত শুরু করলেন গোয়েন্দারা। তার মধ্যে রয়েছে কাঁকুরগাছির অভিজিত্ সরকার খুনের ঘটনাও। এছাড়াও আরও বেশ কয়েকটি ঘটনার ভিত্তিতে এই অভিযোগ দায়ের করা হয়েছে।
উল্লেখ্য গত কয়েকদিন আগেই ভোট পরবর্তী হিংসার মামলাতে রাজ্য পুলিশের ডিজির কাছে সমস্ত তথ্য তলব করেন তদন্তকারী আধিকারিকরা। কতগুলি এফআইআর হয়েছে, কোন কোন ঘটনা সমস্ত রিপোর্ট তলব করা হয়। ইতিমধ্যে বেশ কয়েকজন পুলিশ সুপার সেই রিপোর্ট জমা দিয়েছে।
সেই রিপোর্ট খতিয়ে দেখার পরেই ৯টি এফআইআর রুজু করা হয়েছে।
জানা গিয়েছে এদিন তদন্তে বেশ কিছু ভিডিও ক্লিপিংস তুলে দেওয়া হয় সিবিআই আধিকারিকদের কাছে। ঘটনার আগে অভিজিৎ কয়েকটি ফেসবুক লাইভ করেন সেগুলিকেও তদন্তকারী আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে খবর, আরও বেশ কয়েকটি জায়গাতেও তদন্ত করতে যাবেন তদন্তকারী আধিকারিকরা।
উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা মামলা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখেছে সিবিআই। ইতিমধ্যে এই মামলাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে অখিলেশ সিংকে। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছেন তিনি। শুধু তাই নয়, পুরো ঘটনার তদন্তে ১০৯জনের একটি টিম তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।
আর এই ৮৪ জন তদন্তকারী অফিসার বা আইও-র মধ্যে ইন্সপেক্টর, ডিএসপি পদমর্যাদার অফিসার রয়েছেন। এছাড়া ২৫ জন কর্তা রয়েছেন এই দলে। জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি, এসপি পদমর্যাদার এই ২৫ জন অফিসার। প্রত্যেক জোনের টিমে ২১ জন করে তদন্তকারী অফিসার বা আইও।
গোটা টিমকে চার ভাগে ভাগ করা হবে। প্রত্যেক টিমের অপারেশনে একজন করে মোট চারজন উচ্চপদস্থ আধকারিক রয়েছেন।












Click it and Unblock the Notifications