ভোট পরবর্তী মামলাতে প্রথম চার্জশিট সিবিআইয়ের, বিজেপি কর্মী খুনে দুই 'প্রভাবশালী' তৃণমূল নেতার আত্মসমর্পণ
ভোট পরবর্তী হিংসা মামলাতে নয়া মোড়! গত কয়েকদিন হয়েছে একেবারে কোমর বেঁধে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আর এর মধ্যেই ভোট পরবর্তী হিংসা মামলাতে প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। আজ বৃহস্পতিবার বোলপুর আদালত
ভোট পরবর্তী হিংসা মামলাতে নয়া মোড়! গত কয়েকদিন হয়েছে একেবারে কোমর বেঁধে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আর এর মধ্যেই ভোট পরবর্তী হিংসা মামলাতে প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। আজ বৃহস্পতিবার বোলপুর আদালতে সিবিআইয়ের তরফে চার্জশিট পেশ করা হয়েছে।

তবে তদন্তের শুরুতে এত দ্রুত সিবিআই চার্জশিট পেশ করা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তৃণমূলের তরফে। রাজনৈতিক উদ্দেশ্যে এই চার্জশিট পেশ করা হয়েছে বলে খবর। যদিও বিজেপির তরফে দাবি অন্যায় না করলে ভয় কীসের?
আর এই বিষয়টিকে নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
অন্যদিকে ভোট পরবর্তী হিংসা মামলাতে সিবিআই গতি বাড়াতেই চাপ বাড়ছে। নদিয়ার চাপড়ায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগে আদালতে আত্মসমর্পণ দুই অভিযুক্তের। অভিযুক্তরা হৃদয়পুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য কালু শেখ ও ওই পঞ্চায়েতেরই অস্থায়ী কর্মী বিভাস বিশ্বাস।
বিজেপি কর্মী খুনের ঘটনাতে প্রথম থেকে এই দুই অভিযুক্তদের সরাসরি যোগ বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। ধর্ম মন্ডল খুনে তদন্ত শুরুর পর থেকে এই দুই অভিযুক্তের নাম পান কেন্দ্রীয় আধিকারিকরা। এরপর থেকে তাদের খোঁজে তল্লাশি শুরু করে সিবিআই।
কিন্তু তাঁদের খোঁজ পাচ্ছিলেন না তদন্তকারীরা। অন্যদিকে চাপড়ার বিজেপি কর্মী ধর্ম মণ্ডলকে খুনের ঘটনায় সিবিআই এর আগে আরও ২ জনকে গ্রেফতার করেছিল। অভিযুক্তরা কৃষ্ণনগর মুখ্য বিচারবিভাগীয় আদালতে আত্মসমর্পণ করায় বিচারক ২ অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
জানা গিয়েছে, ধর্ম মন্ডল খুনে তদন্তের সূত্রে পৌঁছতে খুব শীঘ্র ওই চারজনকে একসঙ্গে বসিয়ে জেরা করার ভাবনা সিবিআইয়ের। খুব শীঘ্র তাঁদের জেরা করা হচ্ছে বলে খবর।
উল্লেখ্য, গত ১৪ মে নদিয়ার চাপড়ার হৃদয়পুরের বাসিন্দা ধর্ম মণ্ডল নামে এক বিজেপি কর্মী আক্রান্ত হন। মারধর করা ছাড়াও কোপানো হয় তাঁকে। এরপর ১৬ তারিখ মারা যান ওই বিজেপি কর্মী। খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
সেই ঘটনার তদন্তে নেমে গত কয়েকদিন আগে নদিয়ার চাপড়াতে যান কেন্দ্রীয় আধিকারিকরা। সেখানে বাঁধার মুখে পড়তে হয় তদন্তকারীদের।
উল্লেখ্য, মামলার তদন্তের এবার রাজ্য পুলিশের তদন্তকারী অফিসারদের তলব করা শুরু করল সিবিআই। আজ বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয় সোনারপুর থানার তদন্তকারী অফিসার সুজয় দাসকে। ভোটের ফলাফল প্রকাশের পরেই সোনারপুরে খুন হতে হয় এক বিজেপি কর্মীকে।
এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আর সেই ঘটনার তদন্তকারী অফিসার ছিলেন সুজয় দাস। এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেই এই খুনের ঘটনার আরও গভীরে পৌঁছানোর চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা। এই ঘটনায় কারা জড়িত, কাদের কাদের গ্রেফতার করা হয়েছে এই সংক্রান্ত প্রশ্নমালা তৈরি করা হয় সিবিআই তরফে।












Click it and Unblock the Notifications