ভোট পরবর্তী হিংসা মামলায় মিঠুন খুনে তৃতীয় চার্জশিট সিবিআইয়ের, তদন্তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৃণমূলের
ভোট পরবর্তী হিংসা মামলাতে নয়া মোড়। মামলার তদন্তে তৃতীয় চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই মামলাতে ইতিমধ্যে গতি বাড়িয়েছেন তদন্তকারীরা। একেবারে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন। এই অবস্থায় ইতিমধ্যে দুটি ম
ভোট পরবর্তী হিংসা মামলাতে নয়া মোড়। মামলার তদন্তে তৃতীয় চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই মামলাতে ইতিমধ্যে গতি বাড়িয়েছেন তদন্তকারীরা। একেবারে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন। এই অবস্থায় ইতিমধ্যে দুটি মামলাতে দুটি চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বোলপুর এবং বারাকপুর আদালতে চার্জশিট জমা পড়েছে।

এবার বিজেপির বুথ সভাপতি মিঠুন বাগদি খুনের ঘটনাতে চার্জশিট জমা দিল সিবিআই। দুবরাজপুর আদালতে এই চার্জশিট পেশ করেন তদন্তকারীরা। আজ শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। যদিও বিজেপি কর্মী খুনের ঘটনাতে ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
যদিও এই মামলাতে পেরে জামিনও পেয়ে যান দুজন। তবে সিবিআইয়ের চার্জশিটে একাধিক নাম রয়েছে বলে জানা গিয়েছে। তবে তদন্তের স্বার্থে আরও তদন্তের প্রয়োজন বলে ইতিমধ্যে আদালতে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত করছে সিবিআই।
তদন্তের জন্যে ১০৯ জনের টিম তৈরি করা হিয়েছে। এই স্পেশাল টিম গোটা বাংলাতে ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির বিষয়ে জানার চেষ্টা করছে। আর তেমনই এই ঘটনার তদন্তে একাধিকবার বীরভূম গিয়েছেন তদন্তকারীরা। উল্লেখ্য, গত ১২ জুন, বীরভূমের কাঁকড়তলার নবাসন গ্রামে খুন হন বিজেপির বুথ সভাপতি মিঠুন বাগদি।
মিঠুনের বাড়িতে গিয়ে পরিস্থিতি ওঝার চেষ্টা করেছেন। শুহু তাই নয়, ঘটনার পুনঃনির্মান করে ভিডিওগ্রাফী পর্যন্ত করা হয়েছে। শুধু তাই নয়, সত্য যাচাই করার কাজও সেরে ফেলেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আর এরপরেই এই ঘটনার চার্জশিট পেশ করছে সিবিআই। তবে তদন্ত শুরুর কয়েকদিনের মধ্যেই এভাবে একের পর এক মামলাতে চার্জশিট দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে শাসক তৃণমূল।
শুধু তাই নয়, তদন্তের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বিজেপির পাল্টা দাবি, বারবার তদন্ত নিয়ে সিবিআইকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এবার সিবিআই কি জিনিস টা দেখানোর সময় এসেছে। অন্যদিকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পূর্বাঞ্চল ও কলকাতা-এই চারটি ভাগে ভাগ হয়ে কাজ শুরু করে দিয়েছে সিবিআই।
সিবিআই সূত্রের খবর, নিজাম প্যালেস বা সিজিও কমপ্লেক্স নয়, সিবিআই টিম চারটি জায়গাতে তাঁদের অফিস খুলেছে। একটি ক্যাম্প হয়েছে দুর্গাপুরে। সেখান থেকেই বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, সহ বেশ কয়েকটি পশ্চিমের জেলার মামলার তদন্ত করছে। আর একটি ক্যাম্প হয়েছে কোচবিহারে।
সেখান থেকেই গোটা উত্তরবঙ্গ অপারেট হবে। বাকি দুটি ক্যাম্প হয়েছে কলকাতা সংলগ্ন এলাকায়।












Click it and Unblock the Notifications