গ্রেফতার এখনও আদালতে বিচারাধীন! রাজীবকে জেরায় ১৪ জনের টিম গড়ল সিবিআই
রাজীব কুমারকে গ্রেফতার করতে চায় সিবিআই। এই মর্মে মঙ্গলবারই বারাসত আদালতে আবেদন করেছিলেন সিবিআইয়ের আইনজীবীরা। সিবিআই গঠন করে ১৪ জনের স্পেশাল টিম।
রাজীব কুমারকে গ্রেফতার করতে চায় সিবিআই। এই মর্মে মঙ্গলবারই বারাসত আদালতে আবেদন করেছিলেন সিবিআইয়ের আইনজীবীরা। এবার এই দাবি নিয়ে আলিপুর আদালতে আবেদন করেছে সিবিআই। তার আগে রাজীবকে খুঁজে পেতে এবং জেরার লক্ষ্যে সিবিআই গঠন করে ফেলল ১৪ জনের স্পেশাল টিম।

ডিজিপি-র তরফ থেকে চিঠির উত্তর পেয়েই রাজীব কুমারকে খুঁজে পেতে মরিয়া সিবিআই। রাজীবকে খুঁজে পেতে গঠিত হল সিবিআই-এর স্পেশাল টিম। দিল্লি ও উত্তরপ্রদেশ ব্যুরো থেকে ১৪ জন আধিকারিককে নিয়ে এই বিশেষ টিম গঠন করা হচ্ছে। সিবিআইয়ের এই স্পেশাল টিমে থাকচে দুজন এসপিও।
মঙ্গলবার ডিজিপির চিঠি হাতে পাওয়ার পর থেকেই রাজীব কুমারের গতিবিধি সম্পর্কে জানতে কড়া পদক্ষেপ নিয়েছে সিবিআই। বিশেষ বৈঠকও তারা করেছেন ইতিমধ্যে। বুধবার সকালেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হন জয়েন্ট ডিরক্টর পঙ্কজ শ্রীবাস্তব। তিনি ১৪ জনের টিম গড়ে তাদের সঙ্গে বৈঠকও সেরে ফেলেন।
প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার বারাসত আদালত রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল। একইসঙ্গে সিবিআইয়ের আবেদনও এক্তিয়ার বহির্ভূত নয় বলে জানিয়ে দেন জেলা জজ। সিবিআই বারাসত আদালতে আবেদন করে রাজীব কুমারকে গ্রেফতারের অনুমতি চায়। সিবিআইয়ের আইনজীবীদের দাবি, রাজীব কুমার তদন্তে প্রভাবিত করতে পারেন।
বিচারক এই মামলার শুনানি শেষে দীর্ঘ সময় পর্যালোচনা করে এক্তিয়ার বুঝে রায়দান করেন। উভয়কেই আলিপুর আদালতে আবেদন করার পরামর্শ দেন তিনি। সেইমতো সিবিআই এদিন আলিপুর আদালতে আবেদন করে।












Click it and Unblock the Notifications